গাজায় আল-শাতি শরণার্থী শিবিরে বিমান হামলা

গাজার আল-শাতি শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় চারজন বেসামরিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফার বরাতে আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সন্ধ্যায় আল-শাতি শরণার্থী শিবিরে আকস্মিকভাবে হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। এর আগে গাজা সিটির আল-নাফাক স্ট্রিটে একটি পুলিশ ভ্যান লক্ষ্য করে চালানো কামানের গোলায় এক শিশুসহ চার ফিলিস্তিনি নিহত হন।

এ ছাড়া উত্তর গাজার বাইতলাহিয়ায় পৃথক এক বোমা হামলায় আরও একজন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। দিনভর গাজার বিভিন্ন স্থানে একাধিক হামলার ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

আন্তর্জাতিক মহলে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চললেও গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলে অভিযোগ উঠেছে। চলমান সংঘাতের কারণে পুরো গাজা উপত্যকায় ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *