হরমুজে আটকে থাকা বাংলাদেশি জাহাজ ছাড়তে সহযোগিতার আশ্বাস

বাংলাদেশে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী জানিয়েছেন, যুদ্ধাবস্থার কারণে হরমুজ প্রণালিতে বহু জাহাজ অপেক্ষায় রয়েছে এবং বাংলাদেশের কিছু জাহাজও সেখানে আটকে পড়েছে। তিনি বলেন, ইরান বাংলাদেশকে সহযোগিতা করবে এবং আটকে থাকা জাহাজগুলো দ্রুতই প্রণালি পার হওয়ার ব্যবস্থা করা হবে। এ বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় বিপ্লবী ছাত্র পরিষদ আয়োজিত ‘ইসলামী প্রজাতন্ত্র ইরানের শহীদ শিক্ষার্থীদের স্মরণ : মার্কিন-ইসরায়েলি যুদ্ধাপরাধের বিচার ও জবাবদিহিতা দাবি’ শীর্ষক শোক সমাবেশ ও প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত এসব কথা বলেন। তিনি জানান, হরমুজ প্রণালির পরিস্থিতি জটিল হলেও ইরান বন্ধুত্বপূর্ণ দেশগুলোর স্বার্থ রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করছে।

বাংলাদেশ-ইরান সম্পর্কের প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, দুই দেশের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ এবং ইরান বাংলাদেশকে ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে দেখে। তার ভাষায়, বাংলাদেশের সঙ্গে ইরানের কোনো শত্রুতা নেই এবং ভবিষ্যতেও পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *