প্রধান খবর

আজ শপথ নিচ্ছেন দুই নবনির্বাচিত সংসদ সদস্য

ত্রয়োদশ জাতীয় সংসদে নবনির্বাচিত দুই সংসদ সদস্য আজ রোববার (১২ এপ্রিল) শপথ গ্রহণ করবেন। নির্ধারিত সময় অনুযায়ী দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে স্পিকারের কার্যালয়ে এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে শেরপুর-৩ আসনের মাহমুদুল হক রুবেল এবং বগুড়া-৬ আসনের রেজাউল করিম বাদশা শপথবাক্য পাঠ করবেন। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, এই শপথ গ্রহণের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রম আরও গতিশীলতা পাবে।

উল্লেখ্য, বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে রেজাউল করিম বাদশা ধানের শীষ প্রতীক নিয়ে ১ লাখ ৩৩ হাজার ৯৩১ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৭ হাজার ১৫৯ ভোট। অন্যদিকে, শেরপুর-৩ আসনে মাহমুদুল হক রুবেল ১ লাখ ৬৬ হাজার ১১৭ ভোট পেয়ে বিজয়ী হন, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাসুদুর রহমান পেয়েছেন ৪৭ হাজার ৫১ ভোট।

জেলা নির্বাচন কমিশন সূত্রে আরও জানা যায়, বগুড়া-৬ আসনের উপনির্বাচনে মোট ভোটারদের মধ্যে ৪২ দশমিক ৫৭ শতাংশ ভোট প্রদান করেন, যেখানে মোট বৈধ ভোটের সংখ্যা ছিল ১ লাখ ৯৩ হাজার ৩২৬।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *