প্রধান খবর

ইরানের সঙ্গে সমঝোতা ব্যর্থ: পাকিস্তান ছাড়লেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স

ইরানের সঙ্গে আলোচনায় সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হওয়ার ঘোষণা দেওয়ার পরপরই পাকিস্তান ত্যাগ করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্স। এয়ার ফোর্স টু বিমানে করে তিনি ইসলামাবাদ থেকে ওয়াশিংটনের উদ্দেশে রওনা হন। উড্ডয়নের আগে বিমানের সিঁড়ি থেকে হাত নেড়ে বিদায় জানান তিনি।

পাকিস্তানের মধ্যস্থতায় অনুষ্ঠিত ত্রিপক্ষীয় ‘ইসলামাবাদ আলোচনা’ শনিবার (১১ এপ্রিল) বিকেলে শুরু হয়ে প্রায় ২১ ঘণ্টা পর রোববার (১২ এপ্রিল) সকালে শেষ হয়। আলোচনার পর সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে ভ্যান্স জানান, দীর্ঘ আলোচনার পরও কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি।

ভ্যান্স বলেন, “আমরা ২১ ঘণ্টা ধরে আলোচনা করেছি এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হয়েছে এটাই ভালো খবর। কিন্তু খারাপ খবর হলো, আমরা কোনো সমঝোতায় পৌঁছাতে পারিনি।”

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র আলোচনায় এসেছে “সৎ উদ্দেশ্য” ও “নমনীয় মনোভাব” নিয়ে, কিন্তু দুই পক্ষের অবস্থান কাছাকাছি না আসায় সমঝোতা সম্ভব হয়নি। ভ্যান্সের ভাষায়, এটি “দুর্ভাগ্যজনক”।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *