প্রধান খবর

নির্বাচনের পর বিএনপির প্রথম বৈঠক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমবারের মতো বৈঠকে বসেছে বিএনপি। শনিবার (৪ এপ্রিল) রাত ৮টার কিছু সময় আগে গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বৈঠকে উপস্থিত রয়েছেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, নজরুল ইসলাম খান (ভার্চুয়ালি), মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, বেগম সেলিমা রহমান (ভার্চুয়ালি) এবং অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তবে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকায় বৈঠকে অংশ নিতে পারেননি মির্জা আব্বাস। দলীয় সূত্র জানায়, আজকের বৈঠকে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলের মনোনয়ন নিয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ড ও দলের সাংগঠনিক অবস্থা নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *