বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ক্রমেই বাড়ছে। এ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রেজাউল করিম বাদশার সমর্থনে শহরের ২০ নম্বর ওয়ার্ডের নারুলী এলাকায় গণসংযোগ ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ। নেতাকর্মীরা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষে ভোট প্রার্থনা করেন এবং ভোটারদের কাছে দলের অবস্থান তুলে ধরেন। কর্মসূচিতে জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মামদুর রহমান সানজাদ, সহ-সভাপতি শোয়েব ইসলাম অভি ও মাহমুদুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক প্রান্ত মোহন্ত ও অমিত কুমার, প্রচার সম্পাদক জামিউল ইসলাম এবং দপ্তর সম্পাদক ফারহান সাদিকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান গত ১৬ ফেব্রুয়ারি বগুড়া-৬ আসনটি ছেড়ে দিয়ে নির্বাচন কমিশনে চিঠি পাঠান। একই দিনে আসনটি শূন্য ঘোষণা করা হয়, যার পর থেকেই উপনির্বাচনকে ঘিরে রাজনৈতিক তৎপরতা জোরদার হয়েছে।

