প্রধান খবর

রায়হান রাফি-তমা মির্জা সম্পর্ক নিয়ে নতুন মন্তব্য

ঢাকাই চলচ্চিত্রে গত কয়েক বছর ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন নির্মাতা রায়হান রাফি ও চিত্রনায়িকা তমা মির্জা। পারিবারিক আয়োজন থেকে শুরু করে বিদেশ ভ্রমণ সব জায়গায় তাদের একসঙ্গে দেখা যেত, যা তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জনকে আরও জোরালো করেছিল। তবে সম্প্রতি এক অনুষ্ঠানে এসে ভিন্ন সুরে কথা বললেন তমা মির্জা।

অনুষ্ঠানে তাকে সরাসরি প্রশ্ন করা হয় রাফির সঙ্গে সম্পর্ক কি এখনো আছে? প্রশ্নটি শুনে খানিকটা অপ্রস্তুত হয়ে পড়েন তিনি। দ্বিধাগ্রস্ত কণ্ঠে পাল্টা প্রশ্ন ছুড়ে দেন “মানে কী বলব? ট্রু না ফলস?” উপস্থাপিকা যখন তাকে হ্যাঁ বা না বলার সুযোগ দেন, তখন কোনো রাখঢাক না রেখেই তমা বলেন, “আচ্ছা… না।”

তার এই অকপট উত্তর শুধু উপস্থাপিকাই নয়, বরং ভক্ত-শুভাকাঙ্ক্ষীদেরও বিস্মিত করেছে। দীর্ঘদিনের নিবিড় সম্পর্ক হঠাৎ অস্বীকার করায় অনেকেই প্রশ্ন তুলছেন কী কারণে বিচ্ছেদ হলো? বন্ধুত্বের পথও কি ভিন্ন দিকে মোড় নিয়েছে?

বন্ধুত্বের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে তমা জানান, বন্ধুত্ব আছে, তবে আগের মতো আর কথাবার্তা হয় না। তার কথায় স্পষ্ট রায়হান রাফির সঙ্গে সম্পর্ক এখন আর আগের মতো নেই, বরং দূরত্বই বেড়েছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *