প্রধান খবর

হারিস রউফের প্রশংসায় মুস্তাফিজ

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে লাহোরের পেসার হারিস রউফ নিজের দলের বোলিং ইউনিট নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তার ভাষায়, আন্তর্জাতিক ক্রিকেটেও এমন শক্তিশালী বোলিং লাইনআপ খুব কমই দেখা যায়। পেস ও স্পিন দুই বিভাগেই সেরা বোলারদের উপস্থিতি লাহোরকে আলাদা মাত্রা দিয়েছে। বেঞ্চেও মানসম্মত বোলার থাকায় কন্ডিশন বুঝে দল সহজেই কম্বিনেশন সাজাতে পারবে বলেও মন্তব্য করেন তিনি।

হারিস জানান, উসামা মীরের মতো দক্ষ টি-টোয়েন্টি বোলারও আজ বেঞ্চে ছিলেন, আর চার পেসার নিয়ে মাঠে নামা হয়েছে। তার মতে, লাহোর সবসময় সেরা বোলিং আক্রমণই মাঠে নামানোর চেষ্টা করবে।

মুস্তাফিজুর রহমানকে নিয়ে হারিস রউফের প্রশংসা ছিল আরও স্পষ্ট। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন টি–টোয়েন্টি লিগে খেলে অভিজ্ঞতা অর্জন করা মুস্তাফিজ লাহোরের বোলিং ইউনিটকে আরও শক্তিশালী করেছে। বাংলাদেশের হয়ে তার ধারাবাহিক পারফরম্যান্সও দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে। হারিস জানান, মুস্তাফিজের কাছ থেকে বোলিংয়ের নানা কৌশল শেখার চেষ্টা করবেন তিনি, কারণ অভিজ্ঞতার দিক থেকে মুস্তাফিজ দলের জন্য বড় সম্পদ।

হারিসের কথায় বোঝা যায়, লাহোরের বোলিং আক্রমণে অভিজ্ঞতা, বৈচিত্র্য ও গভীরতা সবই রয়েছে, আর সেই শক্তির বড় অংশ হয়ে উঠেছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজ।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *