প্রধান খবর

কুড়িলে নদ্দা ব্রিজের নিচে ভয়াবহ অগ্নিকাণ্ড

রাজধানীর কুড়িলের নদ্দা এলাকায় নদ্দা ব্রিজের নিচে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ৯টার দিকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই ব্রিজের নিচে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে, যা দেখে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। আগুনের তীব্রতা বেশি হওয়ায় আশপাশের এলাকাতেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। আগুনের উৎস কী ছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয়রা জানিয়েছেন, ব্রিজের নিচে রেস্তোরাঁসহ একাধিক খাবারের দোকান রয়েছে। এসব দোকান থেকেই আগুন ছড়িয়ে থাকতে পারে বলে তাদের ধারণা। তবে সঠিক কারণ তদন্তের পর জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *