জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কয়েকজন নেতার ক্ষমা চাওয়ার ধরন ও পরবর্তী আচরণ নিয়ে কঠোর অসন্তোষ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার জামিয়া রশিদিয়া ছতরপুর মাদরাসার অধ্যক্ষ মুফতি রহমতুল্লাহ কাসেমী। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি এনসিপি নেতাদের কর্মকাণ্ডকে ‘ফাইজলামি’ হিসেবে আখ্যায়িত করেন।
মুফতি কাসেমী উল্লেখ করেন, বারবার ক্ষমা চাওয়ার পরও এনসিপির কিছু নেতাকর্মী যেভাবে বিষয়টিকে উপস্থাপন করছে, তা চরম অসৌজন্যমূলক। সংশ্লিষ্ট নেতারা ক্ষমা চাওয়ার বিপরীতে নিজেদের অবস্থানকেই আরও দৃঢ় প্রমাণের চেষ্টা করেছেন বলে তিনি অভিযোগ করেন। তবে নেতৃবৃন্দ মাদরাসায় এসে জাতীয় সংসদে ক্ষমা চাওয়ার প্রতিশ্রুতি দেওয়ায় আপাতত সে পর্যন্ত তাদের সার্বিক কর্মকাণ্ড পর্যবেক্ষণ করা হবে বলে জানান তিনি।

