প্রধান খবর

ইসরায়েল ও ইউএই থেকে অস্ট্রেলীয় কর্মকর্তাদের দেশ ছাড়ার নির্দেশ

মধ্যপ্রাচ্যের দ্রুত অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতির কারণে ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে ‘অপরিহার্য নয়’ এমন সব সরকারি কর্মকর্তাকে অবিলম্বে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়াং এই নির্দেশ জারি করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে তিনি জানান, কেবল অপরিহার্য বা জরুরি দায়িত্বে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তারাই সেখানে অবস্থান করবেন, যাতে তারা ওই অঞ্চলে থাকা অস্ট্রেলীয় নাগরিকদের প্রয়োজনীয় সহায়তা দিতে পারেন।

অস্ট্রেলীয় সরকার তাদের নাগরিকদের ইসরায়েল ও ইউএই-তে ভ্রমণ না করার বিষয়ে পূর্বের সতর্কবার্তা পুনর্ব্যক্ত করেছে। পেনি ওয়াং আরও বলেন,
“যদি সম্ভব হয় এবং নিরাপদ থাকে, তবে আমরা আপনাদের দ্রুত মধ্যপ্রাচ্য ছাড়ার অনুরোধ জানাচ্ছি। অনেক দেরি হয়ে যাওয়ার আগেই সিদ্ধান্ত নিন, এটাই হয়তো দীর্ঘ সময়ের জন্য শেষ সুযোগ হতে পারে।”

ক্যানবেরার তথ্য অনুযায়ী, বর্তমানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রায় ১ লাখ ১৫ হাজার অস্ট্রেলীয় নাগরিক অবস্থান করছেন। তাদের মধ্যে এখন পর্যন্ত প্রায় ২,৬০০ জন নিজ দেশে ফিরে গেছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *