প্রধান খবর

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদি-নাতনির মৃত্যু

কুমিল্লার শাসনগাছা এলাকায়  ট্রেনে কাটা পড়ে  নিচে কাটা পড়ে দাদি ও নাতনির মর্মান্তিক প্রাণহানি ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে কুমিল্লা রেলস্টেশন সংলগ্ন এলাকায় ঢাকা থেকে চট্টগ্রামগামী ‘সুবর্ণ এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় এই করুণ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-কুমিল্লার মুরাদনগর উপজেলার উত্তরপাড়া এলাকার প্রয়াত মিজান মিয়ার স্ত্রী জোসনা বেগম (৬০) এবং তাঁর নাতনি জাহাঙ্গীর মিয়ার মেয়ে চাঁদনী আক্তার (১৪)।

পরিবার সূত্রে জানা গেছে, নাতনির চিকিৎসার জন্য মুরাদনগর থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিলেন জোসনা বেগম। চিকিৎসা শেষে সন্ধ্যায় বাড়ির উদ্দেশ্যে রওনা হন তাঁরা। পথিমধ্যে শাসনগাছা এলাকায় রেললাইন পার হওয়ার সময় দ্রুতগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন তাঁরা। দুর্ঘটনার খবর মোবাইল ফোনের মাধ্যমে স্বজনদের কাছে পৌঁছালে স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে তাঁদের মরদেহ শনাক্ত করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা রেলওয়ে স্টেশন ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতদের পরিবার ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *