থাইল্যান্ডে আহত খায়রুল বাসার সুস্থ

থাইল্যান্ডের কোলান দ্বীপে নাটকের শুটিং করতে গিয়ে স্কুটি দুর্ঘটনায় আহত অভিনেতা খায়রুল বাসার বর্তমানে সুস্থ আছেন। মঙ্গলবার (১১ আগস্ট) দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দিয়ে ভক্তদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

খায়রুল বাসার জানান, কোলান দ্বীপের একটি পাহাড় থেকে নামার সময় স্কুটির নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান তিনি। এতে তার বুকে ও হাঁটুতে আঘাত লাগে। দুর্ঘটনার পর তাকে ও সঙ্গে থাকা চিত্রগ্রাহক মেহেদী রনিকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।

এক বার্তায় খায়রুল বাসার বলেন, আলহামদুলিল্লাহ, সবার দোয়ায় তিনি সুস্থ আছেন। বড় কোনো দুর্ঘটনা ঘটেনি উল্লেখ করে যারা তার খোঁজ নিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

দুর্ঘটনার পর আপাতত নাটকের শুটিং বন্ধ রাখা হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিশ্রামে রয়েছেন অভিনেতা। সুস্থ হয়ে শুটিং শেষ করে দেশে ফেরার প্রত্যাশা জানিয়েছেন তিনি।

জানা গেছে, একসঙ্গে কয়েকটি নাটকের শুটিং করতে সম্প্রতি থাইল্যান্ডে গেছেন খায়রুল বাসার। নাটকগুলো পরিচালনা করছেন মীর আরমান হোসেন। এতে তার সঙ্গে সাদনিমা বিনতে নোমানসহ আরও কয়েকজন অভিনয় করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *