প্রধান খবর

বাংলাদেশকে সঙ্গে নিয়ে বিশ্বকাপের পথে আফগানিস্তান

আয়ারল্যান্ডকে তৃতীয় ওয়ানডেতে ৩ উইকেটে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করার পাশাপাশি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সরাসরি টিকিট নিশ্চিত করেছে আফগানিস্তান। তাদের এই জয়ের ফলে বিশ্বকাপের সরাসরি বাছাইয়ের শীর্ষ আটের হিসাবও কার্যত চূড়ান্ত হয়েছে।

আগামী ৩০ সেপ্টেম্বর কাট-অফ তারিখের পর ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। স্বাগতিক দক্ষিণ আফ্রিকা শীর্ষ আটে থাকায় নবম র‌্যাঙ্কিংয়ের দলও বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ পাবে। সেই সুযোগ নিশ্চিত করেছে বাংলাদেশ।

ফলে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে সরাসরি বিশ্বকাপে অংশ নেবে বাংলাদেশ।

অন্যদিকে, দশম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের সামনে কাট-অফের আগে ভারতের বিপক্ষে দুটি ওয়ানডে থাকলেও জিতলেও তাদের নবম স্থানে ওঠার সুযোগ নেই। ফলে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের বাছাইপর্বে খেলতে হবে ক্যারিবীয় দলটিকে।

২০২৩ বিশ্বকাপেও সরাসরি খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। বাছাইপর্বের সুপার সিক্স পর্বে পঞ্চম হয়ে তারা বিশ্বকাপ থেকে ছিটকে যায়। এবারও সরাসরি মূল পর্বে জায়গা না পাওয়ায় তাদের সামনে কঠিন বাছাইপর্ব অপেক্ষা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *