প্রধান খবর

বই বিক্রির পুরো অর্থ ক্যানসার রোগীদের জন্য, অনন্য নজির গড়লেন সিডনিপ্রবাসী লেখক

মানুষের কল্যাণে সাহিত্যকে  অনন্য হাতিয়ার হিসেবে ব্যবহার করে প্রবাসের মাটিতে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন সিডনিপ্রবাসী লেখক আবু সাঈদ। গত ১২ জুলাই সিডনির লেকেম্বা পেরি পার্কে অনুষ্ঠিতঅস্ট্রেলিয়াস বিগেস্ট মর্নিং টি‘ (Australia’s Biggest Morning Tea) নামক চ্যারিটি অনুষ্ঠানে আবারও তাঁর লেখা বই বিক্রির সম্পূর্ণ অর্থ ক্যানসার কাউন্সিল অস্ট্রেলিয়ার (Cancer Council Australia) কেন্দ্রীয় তহবিলে দান করা হয়েছে।

এই মহৎ মানবিক উদ্যোগের যৌথ আয়োজক ছিল সিডনির স্থানীয় সংগঠনফ্যামিলিজ অব সিডনিস বাংলাদেশি অস্ট্রেলিয়া কমিউনিটি সংগঠনের বিশেষ উদ্যোগ ব্যবস্থাপনায় অনুষ্ঠিতগুড মর্নিং বাংলাদেশঅনুষ্ঠানে লেখক আবু সাঈদের সহধর্মিণী নুসরাত জাহান স্মৃতি উপস্থিত থেকে বই বিক্রির মাধ্যমে সংগৃহীত যাবতীয় অর্থ ক্যানসার আক্রান্ত অসহায় রোগীদের দীর্ঘমেয়াদি চিকিৎসায় সহযোগিতার লক্ষ্যে ক্যানসার কাউন্সিলের প্রতিনিধিদের কাছে আনুষ্ঠানিকভাবে তুলে দেন।

উদ্যোগটি কেবল কোনো একদিনের আকস্মিক আয়োজন নয়। বিগত ১১ বছর ধরে লেখক আবু সাঈদ তাঁর পরিবার অত্যন্ত নিষ্ঠার সাথে ধারাবাহিকভাবে বিভিন্ন সামাজিক কমিউনিটি প্ল্যাটফর্মে তাঁর লেখা বই বিক্রি করে আসছেন। আর সেই বিক্রয়লব্ধ অর্থের প্রতিটি ডলার ক্যানসার আক্রান্ত রোগীদের জীবন বাঁচানোর লড়াইয়ে নিঃশর্তভাবে দান করে আসছেন। সবচেয়ে প্রশংসনীয় উল্লেখযোগ্য বিষয় হলো, দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে বই বিক্রির একটি ডলারও তাঁরা নিজেদের ব্যক্তিগত কোনো প্রয়োজনে বা বাণিজ্যিক স্বার্থে সংরক্ষণ করেননি।

স্বামীর এই মানবিক লড়াইয়ে পাশে থাকা নুসরাত জাহান স্মৃতি নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, “মনে এক ধরনের পরম প্রশান্তি অনুভব করি যে, বই বিক্রির কোনো অর্থ আমরা নিজেদের কাছে রাখিনি। মহান আল্লাহর অশেষ রহমতে যতটুকু সম্ভব ক্যানসারে আক্রান্ত মুমূর্ষু রোগীদের চিকিৎসায় দান করতে পেরেছি। এই সেবামূলক কাজই আমাদের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি আনন্দ।

অস্ট্রেলিয়ার প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে লেখক আবু সাঈদ আজ শুধু একজন সাধারণ সাহিত্যিক হিসেবেই নন, বরং অনেকের কাছেই তিনি পরিচিতমানবতার ফেরিওয়ালাহিসেবে। কমিউনিটির বিশিষ্টজনেরা মনে করেন, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সমাজের কল্যাণে নেওয়া এমন ধারাবাহিক উদ্যোগ নিঃসন্দেহে অন্যান্যদেরও সমাজসেবামূলক মানবিক কর্মকাণ্ডে গভীরভাবে উদ্বুদ্ধ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *