প্রধান খবর

মৌলভীবাজারের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

একদিনের সফরে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিষয়টি নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং ।

বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ৯টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

প্রেস উইং জানিয়েছে, সকাল সোয়া ১০টায় তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। সেখান থেকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার উদ্দেশে রওনা হবেন।

দুপুর ১টায় শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আরও একটি ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে যোগ দেবেন।

সর্বশেষ বিকাল পৌনে ৫টায় দুসাই রিসোর্টে আয়োজিত একটি রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি।  রাত সাড়ে ৮টায় ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *