প্রধান খবর

আরিয়ানা গ্রান্ডে হোয়াইট হাউজ ভিডিও বিতর্ক: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া পপ তারকার

হোয়াইট হাউজের অভিবাসন নীতির ভিডিও এবং পপ তারকা আরিয়ানা গ্রান্ড

হোয়াইট হাউজের ভিডিওতে নিজের গান ব্যবহার নিয়ে ক্ষুব্ধ আরিয়ানা গ্রান্ডেমার্কিন পপ তারকা আরিয়ানা গ্রান্ডে হোয়াইট হাউজের একটি প্রচারণামূলক ভিডিওতে তার গান ব্যবহার করা নিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের অভিবাসননীতি প্রচারে ব্যবহৃত ওই ভিডিও ঘিরে নতুন করে রাজনৈতিক ও সাংস্কৃতিক বিতর্ক শুরু হয়েছে।

সোমবার হোয়াইট হাউজের টিকটক অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, সীমান্তরক্ষী বাহিনী কয়েকজন অভিবাসীকে হ্যান্ডকাফ পরাচ্ছে। ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে আরিয়ানা গ্রান্ডের ২০২৪ সালের জনপ্রিয় গান “বাই” ব্যবহার করা হয়। ভিডিওটির ক্যাপশনে দাবি করা হয়, যুক্তরাষ্ট্রে ইতিহাসের সবচেয়ে নিরাপদ সীমান্ত নিশ্চিত করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ভিডিওটি নজরে আসার পর আরিয়ানা গ্রান্ডে সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে লেখেন, তার গানকে এমন “বর্বর, অমানবিক ও অর্থহীন” কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করা উচিত নয়।

এরপর হোয়াইট হাউজের পক্ষ থেকেও পাল্টা প্রতিক্রিয়া জানানো হয়। এক মুখপাত্র দাবি করেন, সীমান্ত নীতির কারণে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত কিছু অবৈধ অভিবাসীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সেটিই ভিডিওতে তুলে ধরা হয়েছে।

পরবর্তীতে ভিডিওটি থেকে শব্দ মিউট করা হয় এবং আরিয়ানা গ্রান্ডের মন্তব্যও সরিয়ে ফেলা হয়েছে বলে জানা যায়। তবে ব্যবহারকারীদের অভিযোগ, পরে তার মন্তব্য আর দৃশ্যমান ছিল না।

বিশ্লেষকদের মতে, রাজনৈতিক প্রচারণায় জনপ্রিয় সংগীত ব্যবহারের বিষয়টি যুক্তরাষ্ট্রে নতুন নয়। এর আগেও একাধিক শিল্পী তাদের গান রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের বিরুদ্ধে আপত্তি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *