প্রধান খবর

অসামান্য মেধা: মাত্র ৮৮ দিনে পূর্ণ কোরআনের হাফেজ ৯ বছরের শিশু আদনান

কিশোরগঞ্জের ভৈরবে মাত্র ৮৮ দিনে সম্পূর্ণ ৩০ পারা পবিত্র কোরআন মাজিদ মুখস্থ করে বিরল কৃতিত্ব অর্জন করেছে ৯ বছরের শিশু মো. আদনান। সে ভৈরব রানী বাজার জামিয়া রহমানিয়া হাজী আলী মাদরাসার হিফজ বিভাগের ছাত্র। অসাধারণ এই সাফল্যের স্বীকৃতিস্বরূপ মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় মাদরাসা প্রাঙ্গণে আদনানকে সম্মাননা সংবর্ধনা ও হিফজ সমাপনী পাগড়ি প্রদান করা হয়। আদনানের…

Read More

তীব্র তাপদাহে চরম ঝুঁকিতে শ্রমজীবী মানুষ : বছরে ক্ষতি ৭৭ হাজার কোটি টাকা

তীব্র গরম ও তৈরি হওয়া হিট স্ট্রেসের কারণে বাংলাদেশে অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের প্রতি বছর মজুরি বাবদ প্রায় ৭৭ হাজার কোটি টাকা আর্থিক ক্ষতি হচ্ছে, যা দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ১.৪ শতাংশের সমান। অতিরিক্ত তাপমাত্রার কারণে কর্মদিবস হ্রাস পাওয়ার পাশাপাশি চিকিৎসা বাবদ স্বাস্থ্যজনিত খরচে নিঃস্ব হচ্ছেন হাজার হাজার শ্রমজীবী মানুষ। সম্প্রতি প্রকাশিত এক যৌথ…

Read More

হরমুজ প্রণালি খুলতে দেরি, ঊর্ধ্বমুখী তেলের দাম

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও বেড়েছে। হরমুজ প্রণালি পুনরায় চালু করা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় অগ্রগতির সম্ভাবনা কমে যাওয়ায় বাজারে সরবরাহ-সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। এর সঙ্গে মধ্যপ্রাচ্যে জাহাজে হামলার ঘটনাও উদ্বেগ বাড়িয়েছে। বুধবার (১২ আগস্ট) এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ২ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি প্রায় ৯০ ডলারে পৌঁছেছে। অক্টোবর সরবরাহের ব্রেন্ট ফিউচারের…

Read More

বেকার যুবকদের ঋণ দিতে ‘উদ্যোগ’ চালু করছে বাংলাদেশ ব্যাংক

বেকার যুবকদের কর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ‘উদ্যোগ’ নামে নতুন ঋণ প্রকল্প চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ প্রকল্পের আওতায় সহজ শর্তে বেকার যুবকদের ঋণ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সঙ্গে বৈঠকে প্রকল্পটির কাঠামো, তহবিলের আকার ও ব্যাংকগুলোর অংশগ্রহণ নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ ব্যাংক। সংশ্লিষ্টদের তথ্যমতে, ‘উদ্যোগ’…

Read More

চট্টগ্রামে দেড় কোটি টাকার বিদেশি সিগারেট জব্দ

চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজারের ফলের গলিতে অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি সিগারেট জব্দ করেছে র‌্যাব-৭। সোমবার (১০ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফলের গলির একটি ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভবনের কয়েকটি কক্ষে তল্লাশি চালিয়ে সরকারি শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে আমদানি করা বিপুল…

Read More

ধ্বংসস্তূপের নিচ থেকে ১৯ মরদেহ উদ্ধার: গাজায় ভারী যন্ত্রপাতির অভাবে উদ্ধার তৎপরতা ব্যাহত

গাজা সিটির একটি ধসে পড়া আবাসিক ভবনের ধ্বংসস্তূপ থেকে ১৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার পাওয়া নিহতদের মধ্যে সিংহভাগই নারী ও শিশু। দীর্ঘ চার দিন ধরে একটানা তল্লাশি চালানোর পর এই উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করে স্থানীয় সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ। উদ্ধারকারীদের বরাতে জানা যায়, গাজার পশ্চিমাঞ্চলের ‘কারাম’ নামক একটি বহুতল ভবনে টানা চার দিন…

Read More

কিশোরী ধর্ষণের অভিযোগ: কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার

নেত্রকোণায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর মো. রিপন মিয়াকে (৩৩) গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার (৬ আগস্ট) গভীর রাতে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মহিষারন এলাকার অচিন্তপুরে এক বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাব-১৪-এর একটি দল। আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, ধর্ষণের মামলাটি দায়ের হওয়ার পর থেকেই…

Read More

থাইল্যান্ডের মর্যাদাপূর্ণ স্কুলে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বন্দুক হামলা: শিক্ষকসহ নিহত ৩

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উপকণ্ঠে অবস্থিত স্বনামধন্য ‘দেবসিরিন ননথাবুরি’ মাধ্যমিক বিদ্যালয়ে শুক্রবার সকালে এক অষ্টম শ্রেণির শিক্ষার্থীর আকস্মিক বন্দুক হামলায় শিক্ষকসহ অন্তত দুজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। পরবর্তীতে হামলাকারী সেই শিক্ষার্থীরও মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। তবে সে আত্মহত্যা করেছে নাকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহত হয়েছে, সে বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানায়নি পুলিশ।…

Read More

কক্সবাজারের উখিয়ায় পাহাড় ধসে শিশুর মৃত্যু

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট ভয়াবহ পাহাড় ধসে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। একই সময়ে শহরের কলাতলী এলাকায় পৃথক পাহাড় ধসের ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। এ ছাড়া উখিয়া-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে দফায় দফায় পাহাড় ধসে সড়কের ওপর মাটি চাপা পড়ায় কয়েক ঘণ্টা যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে। বুধবার (৫ আগস্ট) সকাল…

Read More

লোডশেডিংয়ে নাকাল সোনারগাঁ, ব্যাহত জনজীবন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় তীব্র লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ২৪ ঘণ্টায় মাত্র ৪ থেকে ৫ ঘণ্টা বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। এতে সাধারণ মানুষের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, শিক্ষা কার্যক্রম ও কৃষিকাজেও নেতিবাচক প্রভাব পড়ছে। বিদ্যুৎ সংকটের কারণে উপজেলার বিভিন্ন শিল্পকারখানা ও ব্যবসাপ্রতিষ্ঠানের উৎপাদন কমে গেছে। অনেক উদ্যোক্তা বাধ্য হয়ে জেনারেটর ব্যবহার করলেও এতে উৎপাদন ব্যয়…

Read More