প্রধান খবর

দুপুরে নিখোঁজ: ভোরে পুকুরে ভাসল দুই শিশুর মরদেহ

দুপুরে নিখোঁজ: ভোরে পুকুরে ভাসল দুই শিশুর মরদেহ শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজ হওয়ার প্রায় ১২ ঘণ্টা পর রোহান ও ইসমাইল নামের দুই নিষ্পাপ শিশুর মরদেহ একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। সোমবার ভোরে উপজেলার কলসপাড় ইউনিয়নের মধ্য নাকশী এলাকার একটি বড় পুকুর থেকে ভাসমান অবস্থায় তাদের লাশ উদ্ধার করেন স্থানীয়রা। নিহত রোহান ওই গ্রামের হজরত আলীর…

Read More

২২ দিনে প্রবাসী আয় এলো ২১৫ কোটি ডলার 

চলতি ২০২৬-২৭ অর্থ বছরের আগস্ট মাসের প্রথম ২২ দিনেই দেশে ২১৪ কোটি ৮০ লাখ (প্রায় ২১৫ কোটি) মার্কিন ডলারের রেকর্ড রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। প্রতি ডলার ১২৩ টাকা বিনিময় হার ধরে দেশীয় মুদ্রায় যার আর্থিক পরিমাণ দাঁড়ায় প্রায় ২৬ হাজার ৪২০ কোটি ৪০ লাখ টাকা। রোববার (২৩ আগস্ট) দুপুরে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান…

Read More

গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিলেন কৃষকরা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সার না পাওয়ায় বিক্ষুব্ধ কৃষকেরা একটি ডিলার পয়েন্টের গুদামের দরজা ভেঙে প্রায় ১০ হাজার কেজি ইউরিয়া সার নিয়ে গেছেন। রোববার (২৩ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের মেসার্স শাহ আমানত ডিলার পয়েন্টে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই ডিলার পয়েন্টে সকাল থেকেই দুই শতাধিক কৃষক সার কেনার জন্য জড়ো হন।…

Read More

মালয়েশিয়ায় কর্মী পাঠাবে ২৫ বাংলাদেশি এজেন্সি

দীর্ঘদিন বন্ধ থাকার পর মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়া নিয়ে নতুন করে আশাবাদ তৈরি হয়েছে। বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের জন্য ২৫টি রিক্রুটিং এজেন্সির তালিকা প্রকাশ করেছে মালয়েশিয়ার ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম (এফডব্লিউসিএমএস)। শুক্রবার (২১ আগস্ট) তালিকাটি প্রকাশ করা হয়। তালিকায় থাকা ২৫টি এজেন্সির মধ্যে রয়েছে বাংলাদেশ ওয়ান ওভারসিজ, বেঙ্গল হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট, জেনারেল…

Read More

ইরানের সরকার পতনে অর্থনৈতিক চাপের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

ইরানের অর্থনীতিকে বিপর্যস্ত করে দেশটির সরকারকে পতনের মুখে ঠেলে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক অব্যাহত রাখা দেশগুলোকে ওয়াশিংটনের অবস্থানের সঙ্গে থাকার আহ্বান জানিয়েছে মার্কিন প্রশাসন। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, যুক্তরাষ্ট্র ইরান সরকারের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়াবে। ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোকে সতর্ক করে তিনি জানান, তেহরানের সঙ্গে অর্থ…

Read More

তারেক রহমানকে ‘সম্মানজনক অভ্যর্থনা’ দিতে চায় ভারত

আসন্ন দ্বিপক্ষীয় সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘সম্মানজনক অভ্যর্থনা’ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ভারত। নয়া দিল্লির এই ইতিবাচক অবস্থানকে ঘিরে দুই প্রতিবেশী দেশের বিদ্যমান কূটনৈতিক সম্পর্কে বরফ গলার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এতে স্পষ্ট যে, ঢাকার বর্তমান রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে নতুন করে আস্থা ও গঠনমূলক অংশীদারিত্ব গড়ে তুলতে আন্তরিক চেষ্টা চালাচ্ছে ভারত সরকার। সম্ভাব্য এই সফরকে কেন্দ্র…

Read More

সৌদিতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা: বিশ্বের ১৩৩ দেশকে পেছনে ফেলে প্রথম বাংলাদেশের জাকারিয়া

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় ঐতিহাসিক সাফল্য অর্জন করেছেন বাংলাদেশের তরুণ হাফেজ নুরুদ্দিন জাকারিয়া। বিশ্বের ১৩৩টি দেশের শত শত সেরা প্রতিযোগীকে পেছনে ফেলে প্রতিযোগিতার মর্যাদাপূর্ণ চতুর্থ শাখায় বিশ্বমঞ্চে প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করেছেন তিনি। তাঁর এই অভাবনীয় অর্জনে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের…

Read More

শতভাগ জিপিএ-৫ অর্জন: নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুলকে শোকজ

  ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় শতভাগ জিপিএ-৫ অর্জনকারী নরসিংদীর নাছিমা কadir মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ প্রদান করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পরীক্ষায় শতভাগ জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে ‘নিয়ম-বহির্ভূত কৌশল’ অবলম্বনের অভিযোগ এবং গণমাধ্যমে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে শিক্ষা বোর্ড এই তদন্তের উদ্যোগ নিয়েছে। রোববার (১৬ আগস্ট) বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড….

Read More

পাটের ভালো ফলন ও দামে স্বস্তি শৈলকুপার চাষিদের

অনুকূল আবহাওয়া, সন্তোষজনক ফলন ও বাজারদামে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পাটচাষিদের মধ্যে স্বস্তি ফিরেছে। ভালো ফলনের পাশাপাশি নতুন পাটের বাজারদরও আশাব্যঞ্জক হওয়ায় কৃষকদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২৬ মৌসুমে শৈলকুপায় প্রায় ৯ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। প্রতি হেক্টরে গড়ে প্রায় ২ দশমিক ৯ টন ফলনের সম্ভাবনা রয়েছে। সে…

Read More

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেছে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের একটি প্রতিনিধিদল। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ব্যবসায়িক সম্পর্ক জোরদার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হচ্ছে। বাণিজ্য ও বিনিয়োগসহ দুই দেশের অর্থনৈতিক সহযোগিতার সম্ভাবনাও আলোচনায় গুরুত্ব পাচ্ছে। প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন…

Read More