প্রধান খবর

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা: নিহত ৫

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায়  নিহত হয়েছেন ৫ জন। আজ মঙ্গলবার (২ জুন) ভোর রাত পৌনে ৪টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগামী একটি প্রাইভেটকার ধাক্কা দিলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে প্রাইভেটকারটি সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায়। হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর রাতে ভাঙ্গামুখী একটি যাত্রীবাহী প্রাইভেটকার নিয়ন্ত্রণ…

Read More

সিলেটে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

সিলেট অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে ওই অঞ্চলের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য ১ নম্বর সতর্কসংকেত জারি করা হয়েছে। আজ মঙ্গলবার (২ জুন) আবহাওয়া অধিদপ্তরের দেওয়া বিশেষ পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। অধিদপ্তর জানায়, আজ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই…

Read More

জনগণের প্রত্যাশা পূরণে সততা ও জবাবদিহির বিকল্প নেই: কৃষিমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীলতা, সততা, নিষ্ঠা এবং জবাবদিহিমূলক প্রশাসনিক কার্যক্রমের কোনো বিকল্প নেই। সুশাসন ও স্বচ্ছতার চর্চার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলেও তিনি মন্তব্য করেন। সোমবার বিকেলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি…

Read More

এআই ক্যামেরায় বদলেছে চিত্র, লালবাতি জ্বললেই থামছে যানবাহন

রাজধানীর সড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা চালুর পর দৃশ্যমান পরিবর্তন এসেছে যান চলাচলে। আগে যেখানে সিগন্যাল অমান্য করা ছিল নিয়মিত ঘটনা, এখন লালবাতি জ্বলার সঙ্গে সঙ্গেই অধিকাংশ যানবাহনকে নিয়ম মেনে থেমে যেতে দেখা যাচ্ছে। সরেজমিনে রাজধানীর শাহবাগ, বাংলামোটর, কারওয়ান বাজার ও সোনারগাঁও মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিগন্যাল পয়েন্টে দেখা গেছে, চালকরা ট্রাফিক সিগন্যাল অনুসরণ…

Read More

বিসিটিআই-এ জিয়াউর রহমান স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) এবং জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট (এনআইএমসি)-এর যৌথ উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং প্রশিক্ষণার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামান। স্বাগত বক্তব্য দেন বিসিটিআইয়ের প্রধান নির্বাহী…

Read More

বিশ্বকাপ মিশনে যুক্তরাষ্ট্রের পথে আর্জেন্টিনা

ফিফা বিশ্বকাপের শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছেড়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। রোববার মধ্যরাতে রাজধানী বুয়েনস এইরেসের মিনিস্ত্রো পিস্তারিনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে বিশ্বকাপের ভেন্যুর উদ্দেশে রওনা দেয় আলবিসেলেস্তেরা। দলটির সঙ্গে ছিলেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া এবং কোচিং স্টাফের সদস্যরা। ১৯৭৮ সালে আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপ জয়ের স্মরণে বিশেষ…

Read More

রামিসা হত্যা মামলায় সোহেল রানা ও তার স্ত্রীর বিচার শুরু

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু হয়েছে। আদালত অভিযোগ গঠন শুনানি শেষে মামলাটি সাক্ষ্য গ্রহণ পর্যায়ে পাঠিয়েছেন। সোমবার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে দুই আসামিকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত…

Read More

দৌলতদিয়া ঘাটে কর্মস্থলে ফেরা মানুষের চাপ, ভোগান্তি ছাড়াই পারাপার

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের চাপ সোমবার (১ জুন) সকাল থেকে বাড়তে শুরু করেছে। যাত্রী ও যানবাহনের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও সুষ্ঠু ব্যবস্থাপনা এবং পর্যাপ্ত ফেরি চলাচলের কারণে বড় ধরনের কোনো ভোগান্তির সৃষ্টি হয়নি। সরেজমিনে দেখা যায়, যাত্রীবাহী বাস, মাইক্রোবাস, মাহিন্দ্র, মোটরসাইকেলযোগে ঘাটে এসে মানুষজন লঞ্চ ও ফেরিতে নদী পার…

Read More

পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানা-স্বপ্নার বিরুদ্ধে অভিযোগ গঠন

রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা হত্যার মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে মামলাটির আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হলো। সোমবার (১ জুন) সকাল সাড়ে ১০টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন শুনানি শেষে এ আদেশ দেন। আগামীকাল (২ জুন) থেকে…

Read More

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, মতিঝিলে গ্রাহকদের ওপর লাঠিচার্জ

ইসলামী ব্যাংকের সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আন্দোলনরত গ্রাহকদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার ও টিয়ারগ্যাস নিক্ষেপও করা হয়। ছত্রভঙ্গ হওয়ার পরও বিক্ষোভকারীরা কিছু সময় পর আবার ব্যাংকের প্রধান কার্যালয়ের আশপাশে জড়ো হওয়ার চেষ্টা করেন। বিক্ষোভকারীদের অভিযোগ, তাদের কর্মসূচি ছিল শান্তিপূর্ণ। কোনো ধরনের উসকানি ছাড়াই পুলিশ বলপ্রয়োগ করেছে। তাদের দাবি, ইসলামী…

Read More