প্রধান খবর

গোপালগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরা হলো না একই পরিবারের তিনজনের

অন্তঃসত্ত্বা স্ত্রী ও ছোট ছেলেকে নিয়ে ঈদ করতে গ্রামের বাড়ি ফিরছিলেন পিরোজপুরের নাজিরপুর উপজেলার কোলারদোনিয়া গ্রামের সোহাগ (৪০)। কিন্তু ঈদের আনন্দ পৌঁছানোর আগেই গোপালগঞ্জ সদরের বেদগ্রামে তাদের বহনকারী দোলা পরিবহনের বাসটি দুর্ঘটনায় পড়ে নিভে যায় পুরো পরিবারের জীবনের আলো। ঘটনাস্থলেই প্রাণ হারান সোহাগ, তার অন্তঃসত্ত্বা স্ত্রী খাদিজা বেগম এবং ছয় বছরের ছেলে আহমদ আলী। বৃহস্পতিবার…

Read More

বৃষ্টি-মেঘলা আবহাওয়ার মধ্যেও সিলেটে উৎসবমুখর ঈদুল আজহা 

বৃষ্টি আর মেঘলা আবহাওয়ার মধ্যেও ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সিলেট জেলা ও মহানগরজুড়ে উদ্‌যাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন, আত্মত্যাগ ও ত্যাগের মহিমা স্মরণে বৃহস্পতিবার সকাল থেকে জেলার ২ হাজার ৭০৬টি ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সকালের ঝিরিঝিরি বৃষ্টি উপেক্ষা করে নানা বয়সী মুসল্লিরা ছাতা…

Read More

দেশজুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদ্‌যাপিত ঈদুল আজহা 

ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবমুখর পরিবেশ ও ত্যাগের মহিমায় দেশজুড়ে উদ্‌যাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। রাজধানী ঢাকাসহ সারাদেশে সকালে ঈদের জামাতে মুসল্লিদের অংশগ্রহণের মধ্য দিয়ে শুরু হয় ঈদের আনুষ্ঠানিকতা। নামাজ শেষে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় শুরু হয় পশু কোরবানির কার্যক্রম। বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানির পশু জবাই, মাংস প্রস্তুত ও বণ্টনের ব্যস্ততা দেখা গেছে।…

Read More

শোলাকিয়া ঈদগাহে ১৯৯তম ঈদ জামাত, নিরাপত্তায় মোতায়েন দুই প্লাটুন বিজিবি

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহে ১৯৯তম ঈদ জামাতকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মুসল্লিদের নির্বিঘ্নে জামাতে অংশগ্রহণ নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে দুই প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ঈদগাহে আগত মুসল্লিদের নির্ধারিত প্রবেশপথ ছাড়া অন্য কোনো পথ ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ব্যাগ, ধারালো অস্ত্র…

Read More

যে লিচু বাগানে খেতে লাগে না এক টাকাও

পাবনার সাঁথিয়া উপজেলার আলোকদিয়ার গ্রামে রয়েছে এক অনন্য লিচুবাগান, যেখানে ইচ্ছেমতো লিচু খাওয়া যায়, কিন্তু দিতে হয় না এক টাকাও। কৃষিবিদ মোস্তফা জামাল শামীমের ৮ বিঘা জমির ওপর গড়ে ওঠা এই বাগানে রয়েছে ২০০-র বেশি লিচুগাছ, আর প্রতিটি গাছেই থোকায় থোকায় ঝুলছে নানা জাতের লিচু। বাগানটি পুরোপুরি উন্মুক্ত; নেই কোনো জাল, বেড়া, সীমানা প্রাচীর বা…

Read More

ঈদের আগে মসলার বাজারে চড়া দাম

রাত পোহালেই কোরবানির ঈদ। বিশেষ এই দিনে পশু কোরবানির পাশাপাশি মসলার ব্যবহারও বাড়ে, আর সেই চাহিদার সঙ্গে তাল মিলিয়ে বাড়তে থাকে বাজারদর। ইতোমধ্যে কয়েক দফায় দাম বেড়েছে, বিশেষ করে মাংস রান্নার প্রয়োজনীয় মসলা এলাচ, জিরা ও গোলমরিচের দাম সবচেয়ে বেশি চড়া। কালো গোলমরিচের কেজি এখন আগের তুলনায় ২০০-৩০০ টাকা বেশি, আর জিরার দাম ৫০০-৫৫০ টাকা…

Read More

চাঁদপুরে ঝড়ে দুই লঞ্চের সংঘর্ষ, আহত ১০

চাঁদপুর লঞ্চঘাট এলাকায় আকস্মিক কালবৈশাখী ঝড়ের মধ্যে দুই যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার দুপুরে প্রবল বাতাস ও উত্তাল নদীর কারণে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘাটে থাকা কয়েকটি লঞ্চ, পন্টুন ও জেটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে আসা যাত্রীবাহী ‘ঈগল-৭’ লঞ্চে থাকা যাত্রীরা নামার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় নিয়ন্ত্রণ…

Read More

ঈদযাত্রায় ফাঁকা হতে শুরু করেছে ঢাকা

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে ধীরে ধীরে ফাঁকা হয়ে আসছে রাজধানী ঢাকার ব্যস্ত সড়কগুলো। নগরজীবনের চিরচেনা যানজট কমে গিয়ে রাজধানীতে এখন স্বস্তির আবহ তৈরি হয়েছে। অফিস ছুটির পর থেকেই ঘরমুখো মানুষের ঢল নামায় বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাটে বেড়েছে যাত্রীচাপ। সোমবার দুপুরের পর রাজধানীর বাড্ডা, রামপুরা, মালিবাগ, কাকরাইল, মতিঝিল, কারওয়ান বাজার, তেজগাঁও ও ধানমন্ডিসহ বিভিন্ন…

Read More

লালপুরে ভ্যানচালককে বেঁধে ছিনতাইয়ের চেষ্টা

নাটোরের লালপুরে ভোরে ফাঁকা রাস্তায় ভ্যানচালক ও যাত্রীকে বেঁধে ছিনতাইয়ের চেষ্টা করলে গ্রামবাসীর ধাওয়ায় তিন ছিনতাইকারী হাতেনাতে ধরা পড়ে। সোমবার ভোরে কদিমচিলান ইউনিয়নের পুকুরপাড়া গ্রামের একটি নির্জন রাস্তায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভ্যানচালক সিদ্দিক মালিথা যাত্রী আবু তাহেরকে নিয়ে বনপাড়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে চারজন ছিনতাইকারী টর্চলাইট দেখিয়ে অটোভ্যান থামায়। পরে ধারালো…

Read More

টাঙ্গাইলে ট্রাক খাদে পড়ে নিহত ১৫

যমুনাসেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সরাতৈল এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে উল্টে গেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী ট্রাকটির ওপর কয়েকজন যাত্রী অবস্থান করছিলেন। দুর্ঘটনার…

Read More