প্রধান খবর

মেসির অবসর প্রসঙ্গে যা বললেন স্কালোনি

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের অধিনায়ক লিওনেল মেসির অবসর নিয়ে চলমান আলোচনা নতুন মাত্রা পেয়েছে কোচ লিওনেল স্কালোনির মন্তব্যে। বিশ্বকাপের পর মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে জল্পনা থাকলেও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত যে মেসির নিজের হাতেই থাকবে, তা স্পষ্ট করেছেন আর্জেন্টিনা কোচ। এক সাক্ষাৎকারে স্কালোনি বলেন, মেসি যতদিন ইচ্ছা ততদিন জাতীয় দলের হয়ে খেলতে পারবেন। তার মতে,…

Read More

শ্রমবাজারে সিন্ডিকেট বন্ধ করতে না পারলে পদ ছাড়বেন প্রবাসী কল্যাণমন্ত্রী

বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে শ্রমবাজারকে সিন্ডিকেটমুক্ত করতে না পারলে মন্ত্রিত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, শ্রমবাজারে কোনো ধরনের সিন্ডিকেটের সুযোগ রাখা হবে না এবং এ বিষয়ে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। মঙ্গলবার (২ জুন) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী…

Read More

কার্যপ্রণালি বিধির জ্ঞান এমপিদের জন্য অপরিহার্য: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, সংসদ সদস্যদের কার্যকরভাবে দায়িত্ব পালনের জন্য সংসদের কার্যপ্রণালি বিধি সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে প্রস্তাব উত্থাপন ও বিল পর্যালোচনার ক্ষেত্রে এ বিষয়ে দক্ষতা অপরিহার্য। বুধবার (৩ জুন) জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে আয়োজিত ‘সংবিধান, কার্যপ্রণালি বিধি ও সংসদীয় কার্যক্রম’ বিষয়ক ওরিয়েন্টেশন…

Read More

ভারতের ভিসা নীতিতে বড় পরিবর্তন

দীর্ঘমেয়াদী ভিসার ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন এনেছে ভারত। দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন প্রজ্ঞাপনে জানিয়েছে, ১৮০ দিনের ভিসা নিয়ে ভারতে প্রবেশ করা বিদেশিদের যদি ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও দেশে অবস্থান করতে হয়, তবে মেয়াদ শেষ হওয়ার আগেই বাধ্যতামূলকভাবে নিবন্ধন (রেজিস্ট্রেশন) সম্পন্ন করতে হবে। আগে ভিসার মেয়াদ পেরিয়ে যাওয়ার ১৪ দিনের মধ্যে নিবন্ধনের সুযোগ ছিল,…

Read More

সান মারিনো ক্যাম্পে যোগ দিলেন হামজা, প্রথম দেখা কোচ ডুলির সঙ্গে

আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে সামনে রেখে ইউরোপে প্রস্তুতি জোরদার করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সর্বশেষ তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী ক্যাম্পে যোগ দেওয়ায় পূর্ণাঙ্গ দল নিয়ে অনুশীলন শুরু করেছেন কোচ টমাস ডুলি। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো ডুলির সঙ্গে সাক্ষাৎ হলো হামজা চৌধুরীর। আগামী ৫ জুন স্বাগতিক সান মারিনোর বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচকে সামনে রেখে গত…

Read More

আমির হামজার পরিবারের ওপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা

সংসদ সদস্য মুফতি আমির হামজার পরিবার ও আত্মীয়-স্বজনদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। বুধবার (৩ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, পরিবারসহ শ্বশুরবাড়িতে যাওয়ার পথে হাসাদাহ বাজার এলাকায় একজন সংসদ সদস্যের পরিবারের ওপর সংঘটিত হামলার ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক এবং আইন-শৃঙ্খলা…

Read More

বিসিবি নির্বাচনের তফসিল নিয়ে রিটের শুনানি আজ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনকে ঘিরে ঘোষিত তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের ওপর আজ আবারও শুনানি অনুষ্ঠিত হবে। এ বিষয়ে হাইকোর্টে শুনানির জন্য বুধবার (৩ জুন) দিন নির্ধারণ করা হয়েছে। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর…

Read More

পাঁচ বিভাগে ২০০ শয্যার শিশু হাসপাতাল: ছয় মাসের মধ্যেই উদ্বোধনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

দেশের পাঁচটি বিভাগে একটি করে ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শিশু হাসপাতাল নির্মাণ করা হচ্ছে এমন ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছেন, আগামী ছয় মাসের মধ্যেই এসব হাসপাতাল উদ্বোধন করা হবে। তার ভাষায়, বিগত ১৭ বছরের দুর্নীতি ও অবহেলায় স্বাস্থ্য খাতে কোনো উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি, আর তাই সরকার এখন একটি দুর্নীতিমুক্ত স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে…

Read More

সাত মামলায় দীপু মনির জামিন আবেদন, আজ হাইকোর্টের আদেশ

রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা সাতটি মামলায় জামিন চেয়ে আবেদন করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ডা. দীপু মনি। এ বিষয়ে করা জামিন আবেদনের ওপর আজ আদেশ দেওয়ার কথা রয়েছে হাইকোর্টের। বুধবার (৩ জুন) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেবেন। এর আগে…

Read More

লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব শুরু

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আধ্যাত্মিক আবহে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঐতিহাসিক বারদী আশ্রমে আজ বুধবার সকালে পূজাঅর্চনার মধ্য দিয়ে উপমহাদেশের প্রখ্যাত সাধক শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ভোর থেকেই আশ্রমমুখী ভক্তদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো বারদী এলাকা। তিন দিনব্যাপী এই উৎসবকে ঘিরে আশ্রম প্রাঙ্গণে সৃষ্টি হয়েছে এক অনন্য উৎসবমুখর পরিবেশ। দেশ-বিদেশ থেকে…

Read More