যশোরে পারিবারিক কলহে শাশুড়ি খুন পুত্রবধূ মরিয়ম বেগম গ্রেপ্তার, চাপাতি উদ্ধার
যশোরে পারিবারিক কলহ ও শাসন-বিবাদের জেরে শাশুড়িকে গলা কেটে হত্যা করেছে পুত্রবধূ মরিয়ম বেগম (২০)। বুধবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাসার এ তথ্য জানান। হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র, চাপাতি উদ্ধার করা হয়েছে। এর আগে মঙ্গলবার গভীর রাতে যশোর শহরের বেজপাড়া এলাকায় নিজ বাড়ির সামনে থেকে বস্তাবন্দি অবস্থায় নিহত…

