প্রধান খবর

দেশজুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদ্‌যাপিত ঈদুল আজহা 

ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবমুখর পরিবেশ ও ত্যাগের মহিমায় দেশজুড়ে উদ্‌যাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। রাজধানী ঢাকাসহ সারাদেশে সকালে ঈদের জামাতে মুসল্লিদের অংশগ্রহণের মধ্য দিয়ে শুরু হয় ঈদের আনুষ্ঠানিকতা। নামাজ শেষে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় শুরু হয় পশু কোরবানির কার্যক্রম। বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানির পশু জবাই, মাংস প্রস্তুত ও বণ্টনের ব্যস্ততা দেখা গেছে।…

Read More

জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ঈদুল আজহার নামাজ 

জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নিয়ে নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে এই প্রধান জামাত শুরু হয়। এর আগে সকাল ৭টার কিছু পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ঈদগাহ ময়দানে পৌঁছান। প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব…

Read More

মগবাজার আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মর্মান্তিক মৃত্যু

রাজধানী ঢাকার মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ওয়ার্ডে (এনআইসিইউ/স্ক্যানু) এক হূদয়বিদারক মৃত্যুর ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার মধ্যরাতে হঠাৎ অসুস্থ হয়ে ভোর হতে না হতেই একে একে প্রাণ হারিয়েছে ছয়টি সদ্যোজাত শিশু। প্রাথমিক আলামত ও ভুক্তভোগী স্বজনদের দাবি, ওয়ার্ডের ভেতরে থাকা শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) গ্যাস লিকেজ থেকে নির্গত বিষাক্ত রাসায়নিকের কারণেই এই মর্মান্তিক…

Read More

রংপুরে চিপসের লোভ দেখিয়ে শিশুকে পাটক্ষেতে নিয়ে ধর্ষণচেষ্টা: অভিযুক্ত গ্রেপ্তার

রংপুর মহানগরীতে সাত বছর বয়সী এক শিশুকে চিপস কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে পাটক্ষেতে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এই জঘন্য অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগে বদিয়ার জামান (৪৫) নামের এক বহিরাগত শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার (২৬ মে) দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তরে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের এ তথ্য নিশ্চিত করেন…

Read More

দুপুরের মধ্যে ঢাকাসহ ৯ জেলায় তীব্র ঝড়ের পূর্বাভাস

রাজধানী ঢাকাসহ দেশের মোট ৯টি অঞ্চলের ওপর দিয়ে তীব্র ঝড়-বৃষ্টি আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকায় পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিতে দমকা হাওয়া বয়ে যাওয়ার পাশাপাশি বজ্রসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। আজ মঙ্গলবার (২৬ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ…

Read More

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: মক্তবের ইমাম গ্রেপ্তার

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় সাত বছর বয়সী এক বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে মুখে কাপড় পেঁচিয়ে ধর্ষণের মাহবুব ওরফে মাহবুল্লা (২৩) নামের এক মক্তবের ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার (২৪ মে) দুপুরে উপজেলার রামদি ইউনিয়নের পশ্চিম তারাকান্দি গ্রামে এই ন্যক্কারজনক ঘটনাটি ঘটে। ঘটনার পর স্থানীয় জনতা অভিযুক্ত ইমামকে অবরুদ্ধ করে গণপিটুনি দেওয়ার পর কুলিয়ারচর থানা পুলিশের হাতে…

Read More

কুমিল্লা সিটি কর্পোরেশনে প্রধানমন্ত্রীর ঈদ উপহার : ৮৩২ পরিচ্ছন্নতাকর্মী পেলেন আর্থিক সহায়তা

পবিত্র ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করে নিতে কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) পরিচ্ছন্নতাকর্মী ও মাস্টাররোল স্টাফদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। সোমবার (২৫ মে) সকালে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে কুসিকের ৮৩২ জন কর্মীর হাতে এই আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। সিটি কর্পোরেশন সূত্র জানায়, ঈদ উপহার হিসেবে কুসিকের…

Read More

বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার সহায়তা দেবে এডিবি

বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা, বিনিয়োগ সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং যোগাযোগব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে আগামী পাঁচ বছরে ৫ বিলিয়ন ডলার সহায়তা দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এডিবি সভাপতি মাসাতো কান্দা এ সহায়তা পরিকল্পনার বিষয়টি তুলে ধরেন। এ সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও…

Read More

সমালোচনার মুখে বেতারের ‘ড্রেস কোড’ বাতিল

সংবাদ উপস্থাপকদের পোশাক-পরিচ্ছদ নিয়ে জারি করা বিতর্কিত ‘ড্রেস কোড’ সংক্রান্ত নির্দেশনা বাতিল করেছে বাংলাদেশ বেতার। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনার পর রোববার (২৪ মে) নতুন অফিস আদেশ জারি করে আগের নির্দেশনা প্রত্যাহার করা হয়। বাংলাদেশ বেতারের মহাপরিচালক (চলতি দায়িত্ব) এএসএম জাহীদের স্বাক্ষরিত নতুন আদেশে জানানো হয়েছে, সংবাদ উপস্থাপকদের পোশাকবিষয়ক পূর্বের অফিস নির্দেশনা আর কার্যকর থাকবে…

Read More

সড়ক দুর্ঘটনায় ঝরল ২৫ প্রাণ

দেশের বিভিন্ন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। ঈদযাত্রাকে কেন্দ্র করে সড়কে বাড়তি চাপের মধ্যেই এসব দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন আরও কয়েকজন। সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা এলাকায়। ভোররাতে রডবোঝাই একটি ট্রাক উল্টে ১৫ জন নিহত হন। নিহতরা ট্রাকে করে উত্তরবঙ্গের উদ্দেশে যাত্রা করছিলেন বলে জানা গেছে। দুর্ঘটনার পর মহাসড়কে…

Read More