প্রধান খবর

দেশে ফিরল কারিনা কায়সারের মরদেহ

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মরদেহ ভারতের চেন্নাই থেকে দেশে পৌঁছেছে। লিভারজনিত জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার রাতে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে শোবিজ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। পরিবার সূত্রে জানা গেছে, রোববার মাগরিবের নামাজের পর রাজধানীর বনানী ডিওএইচএস মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে বাদ এশা বনানী দরবার শরিফে দ্বিতীয় জানাজা…

Read More

কারিনা কায়সারের মৃত্যুতে শোকের ছায়া

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে। লিভারজনিত জটিলতায় ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাতে তিনি মারা যান। তার অকাল প্রয়াণে সহকর্মী, বন্ধু ও ভক্তরা গভীর শোক প্রকাশ করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই কারিনার সঙ্গে কাটানো স্মৃতি তুলে ধরে আবেগঘন পোস্ট শেয়ার করেছেন। নির্মাতা, কনটেন্ট ক্রিয়েটর…

Read More

কেট বেকিনসেলকে এজেন্ট বরখাস্ত করায় হলিউডে বিতর্ক

হলিউড অভিনেত্রী কেট বেকিনসেল দাবি করেছেন, গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানানো একটি সোশ্যাল মিডিয়া পোস্টে লাইক দেওয়ার পর তার এজেন্ট তাকে বাদ দিয়েছেন। মার্ক রাফালো অভিনীত Palestine 36 চলচ্চিত্রের প্রচারণামূলক একটি ভিডিওর নিচে মন্তব্য করতে গিয়ে তিনি এ অভিযোগ করেন। পরে মন্তব্যগুলো মুছে ফেললেও বিষয়টি দ্রুতই আলোচনায় আসে এ তথ্য জানিয়েছে এন্টারটেইনমেন্ট উইকলি। বেকিনসেল জানান, বেসামরিক…

Read More

লাক্স সুপার স্টার ট্রফি নিখোঁজ, গালা অনুষ্ঠানের আগে রহস্যে জমে উঠেছে উত্তেজনা

জমকালো গালা অনুষ্ঠানের ক্ষণগণনা যখন শুরু হয়ে গেছে, ঠিক তখনই সামনে এলো এক অপ্রত্যাশিত অঘটন। এ বছরের বিজয়ীর জন্য নির্ধারিত ‘লাক্স সুপার স্টার’ ট্রফিটি হঠাৎ করেই নিখোঁজ। সম্প্রতি উন্মোচন করা এই ট্রফিটি রাখা ছিল একটি সুরক্ষিত স্থানে, কিন্তু নিয়মিত তদারকির সময় আয়োজকদের নজরে আসে ট্রফিটি আর সেখানে নেই। এমন নিরাপদ জায়গা থেকে কীভাবে এটি উধাও…

Read More

বিয়ে নয়, বাগদান, লুবাবার ব্যাখ্যা

শিশুশিল্পী সিমরিন লুবাবার বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। একটি পোস্টকে কেন্দ্র করে বাল্যবিবাহের গুঞ্জন ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা যায়। তবে এই গুঞ্জন নাকচ করে লুবাবা জানিয়েছেন, তিনি এখনো বিয়ে করেননি। পারিবারিক সিদ্ধান্তে তার বাগদান সম্পন্ন হয়েছে। বাগদত্তার সঙ্গে ছবি প্রকাশের মাধ্যমে তিনি প্রথমে বিষয়টি জানান, যা পরে…

Read More

শোবিজ ছেড়ে দ্বীনের পথে : কাকে বিয়ে করেলেন লুবাবা? 

বিনোদন জগতের চাকচিক্য আর গ্ল্যামারের মায়া ত্যাগ করে সম্পূর্ণ নতুন এক জীবন বেছে নিয়েছেন আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবা। নিজের জীবনধারা ও আদর্শে আমূল পরিবর্তনের পর এবার তিনি জীবনের নতুন এক গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু করেছেন। জানা গেছে, সম্প্রতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন লুবাবা। বেশ কিছুদিন ধরেই লুবাবার জীবনযাপনে পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছিল। ব্যক্তিগত জীবনে ধর্মীয় অনুশাসনের প্রতিফলন…

Read More

নারা স্মিথ ও লাকি ব্লু স্মিথের পরিবারে নতুন বাস্তবতা

টিকটকে ভাইরাল রান্না ও পারিবারিক কনটেন্টের জন্য পরিচিত দম্পতি নারা স্মিথ ও লাকি ব্লু স্মিথ এবার খোলামেলা জানালেন চার সন্তানের অভিভাবক হওয়ার বাস্তবতা। লস অ্যাঞ্জেলেসে ক্ল্যারিন্স নাইট অব এক্সট্রা ইভেন্টে তারা জানান, ২০২৫ সালের ২৪ সেপ্টেম্বর নারার জন্মদিনেই তাদের কন্যা ফনি গোল্ডেন জন্ম নেয়। পরিবার সম্পূর্ণ ভেবেই তারা যখন স্বাভাবিক জীবনে ফিরছিলেন, তখনই এই ‘সারপ্রাইজ…

Read More

টলিউডে নক্ষত্রপতন: শুটিং চলাকালীন সমুদ্রে ডুবে অভিনেতা রাহুলের মর্মান্তিক মৃত্যু

টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (৪৩) আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ দুই বাংলা। রোববার (২৯ মার্চ) বিকেলে দিঘার তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ নামক একটি ধারাবাহিকের শুটিং চলাকালীন সমুদ্রে ডুবে তার মৃত্যু হয়। সন্ধ্যা ৬টা নাগাদ তাকে দিঘা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার বিবরণ দিয়ে সহ-অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায় জানান, ধারাবাহিকের পুরো…

Read More

রায়হান রাফি-তমা মির্জা সম্পর্ক নিয়ে নতুন মন্তব্য

ঢাকাই চলচ্চিত্রে গত কয়েক বছর ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন নির্মাতা রায়হান রাফি ও চিত্রনায়িকা তমা মির্জা। পারিবারিক আয়োজন থেকে শুরু করে বিদেশ ভ্রমণ সব জায়গায় তাদের একসঙ্গে দেখা যেত, যা তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জনকে আরও জোরালো করেছিল। তবে সম্প্রতি এক অনুষ্ঠানে এসে ভিন্ন সুরে কথা বললেন তমা মির্জা। অনুষ্ঠানে তাকে সরাসরি প্রশ্ন করা হয় রাফির…

Read More

ধনীদের তালিকায় আবারও শীর্ষে শাহরুখ খান

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান আবারও বিশ্বের ধনী তারকাদের তালিকায় নিজের অবস্থান সুদৃঢ় করেছেন। সম্প্রতি প্রকাশিত ‘হুরুন গ্লোবাল রিচ লিস্ট ২০২৬’-এ নতুন ভারতীয় ধনী হিসেবে উঠে এসেছে তার নাম। বর্তমান হিসাব অনুযায়ী প্রায় ১ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার নিট সম্পদ নিয়ে তিনি ভারতের ধনী অভিনেতাদের মধ্যে শীর্ষ অবস্থান অর্জন করেছেন। প্রকাশিত তালিকায়…

Read More