প্রধান খবর

Prime Desk

গোপালগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরা হলো না একই পরিবারের তিনজনের

অন্তঃসত্ত্বা স্ত্রী ও ছোট ছেলেকে নিয়ে ঈদ করতে গ্রামের বাড়ি ফিরছিলেন পিরোজপুরের নাজিরপুর উপজেলার কোলারদোনিয়া গ্রামের সোহাগ (৪০)। কিন্তু ঈদের আনন্দ পৌঁছানোর আগেই গোপালগঞ্জ সদরের বেদগ্রামে তাদের বহনকারী দোলা পরিবহনের বাসটি দুর্ঘটনায় পড়ে নিভে যায় পুরো পরিবারের জীবনের আলো। ঘটনাস্থলেই প্রাণ হারান সোহাগ, তার অন্তঃসত্ত্বা স্ত্রী খাদিজা বেগম এবং ছয় বছরের ছেলে আহমদ আলী। বৃহস্পতিবার…

Read More

যুক্তরাষ্ট্রে ঈদের নামাজে মামদানি

যুক্তরাষ্ট্রে গতকাল বুধবার উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। নিউইয়র্কের ব্রঙ্কস এলাকায় স্থানীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন নিউইয়র্ক সিটির মেয়র প্রার্থী মামদানি। নামাজ শেষে তিনি মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় তার সঙ্গে ছিলেন যুক্তরাষ্ট্রের কংগ্রেসওমেন আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কোর্টেজ। নিজের ইনস্টাগ্রামে ঈদের জামাত ও শুভেচ্ছা বিনিময়ের ছবি শেয়ার করে মামদানি লিখেছেন,“আজ…

Read More

বান্দার আব্বাসে মার্কিন হামলা, আবারও ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা 

ইরানের কৌশলগত বন্দর নগরী বান্দার আব্বাসের একটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে নতুন করে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। তিন দিনের মধ্যে এটি দ্বিতীয় হামলা, যা দুই দেশের চলমান যুদ্ধবিরতি ও তিন মাস ধরে চলা সংঘাত নিরসনের আলোচনার মাঝেই ঘটল। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালীর আশপাশে হুমকি সৃষ্টিকারী চারটি ইরানি ড্রোন ভূপাতিত করা হয়েছে।…

Read More

বৃষ্টি-মেঘলা আবহাওয়ার মধ্যেও সিলেটে উৎসবমুখর ঈদুল আজহা 

বৃষ্টি আর মেঘলা আবহাওয়ার মধ্যেও ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সিলেট জেলা ও মহানগরজুড়ে উদ্‌যাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন, আত্মত্যাগ ও ত্যাগের মহিমা স্মরণে বৃহস্পতিবার সকাল থেকে জেলার ২ হাজার ৭০৬টি ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সকালের ঝিরিঝিরি বৃষ্টি উপেক্ষা করে নানা বয়সী মুসল্লিরা ছাতা…

Read More

দেশজুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদ্‌যাপিত ঈদুল আজহা 

ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবমুখর পরিবেশ ও ত্যাগের মহিমায় দেশজুড়ে উদ্‌যাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। রাজধানী ঢাকাসহ সারাদেশে সকালে ঈদের জামাতে মুসল্লিদের অংশগ্রহণের মধ্য দিয়ে শুরু হয় ঈদের আনুষ্ঠানিকতা। নামাজ শেষে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় শুরু হয় পশু কোরবানির কার্যক্রম। বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানির পশু জবাই, মাংস প্রস্তুত ও বণ্টনের ব্যস্ততা দেখা গেছে।…

Read More

জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ঈদুল আজহার নামাজ 

জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নিয়ে নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে এই প্রধান জামাত শুরু হয়। এর আগে সকাল ৭টার কিছু পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ঈদগাহ ময়দানে পৌঁছান। প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব…

Read More

স্পেনে উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপিত ঈদুল আজহা

স্পেনের রাজধানী মাদ্রিদসহ বিভিন্ন শহরে উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপিত হয়েছে মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। দেশটির বিভিন্ন খোলা মাঠ ও মসজিদে ঈদের নামাজ আদায়ের পর প্রবাসী বাংলাদেশিসহ বিশ্বের নানা দেশের মুসলিমরা মেতে ওঠেন ঈদের অনাবিল আনন্দে। স্পেনে সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় সেন্ত্রো কুলতুরাল ইসলামিকো দে মাদ্রিদে মাদ্রিদ ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে। সকাল ৮টায়…

Read More

শোলাকিয়া ঈদগাহে ১৯৯তম ঈদ জামাত, নিরাপত্তায় মোতায়েন দুই প্লাটুন বিজিবি

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহে ১৯৯তম ঈদ জামাতকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মুসল্লিদের নির্বিঘ্নে জামাতে অংশগ্রহণ নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে দুই প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ঈদগাহে আগত মুসল্লিদের নির্ধারিত প্রবেশপথ ছাড়া অন্য কোনো পথ ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ব্যাগ, ধারালো অস্ত্র…

Read More

ভিআইপি মর্যাদায় ড. মুহাম্মদ ইউনূস প্যারিসে

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। বুধবার সকালে তিনি টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করেন। সকাল সোয়া ৭টায় ছেড়ে যাওয়া ফ্লাইটটি ইস্তাম্বুলে ট্রানজিট নেবে, এরপর সেখান থেকে তার প্যারিসে পৌঁছানোর কথা রয়েছে। বিমানবন্দরে তাকে ভিআইপি মর্যাদা দেওয়া হয়। বিমানবন্দরের নির্বাহী পরিচালক…

Read More

যে লিচু বাগানে খেতে লাগে না এক টাকাও

পাবনার সাঁথিয়া উপজেলার আলোকদিয়ার গ্রামে রয়েছে এক অনন্য লিচুবাগান, যেখানে ইচ্ছেমতো লিচু খাওয়া যায়, কিন্তু দিতে হয় না এক টাকাও। কৃষিবিদ মোস্তফা জামাল শামীমের ৮ বিঘা জমির ওপর গড়ে ওঠা এই বাগানে রয়েছে ২০০-র বেশি লিচুগাছ, আর প্রতিটি গাছেই থোকায় থোকায় ঝুলছে নানা জাতের লিচু। বাগানটি পুরোপুরি উন্মুক্ত; নেই কোনো জাল, বেড়া, সীমানা প্রাচীর বা…

Read More