আলী খামেনির দাফন শুরু, শেষ শ্রদ্ধায় তেহরানে লাখো মানুষের ঢল
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনির দাফনকে ঘিরে রাজধানী তেহরানে শুরু হয়েছে সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় শোক কর্মসূচি। শনিবার (৪ জুলাই) ভোর থেকেই হাজারো মানুষ তেহরানের গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণে জড়ো হয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান। ইরানের কর্তৃপক্ষ এই কর্মসূচিকে শুধু একটি রাষ্ট্রীয় দাফন অনুষ্ঠান নয়, বরং ইসলামী প্রজাতন্ত্রের ধারাবাহিকতা এবং দেশের সার্বভৌম অবস্থানের প্রতীক হিসেবেও তুলে ধরছে।…

