সৌদি আরবের তায়েফসহ ৩ শহরে হুতিদের ভয়াবহ হামলা
ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠী সৌদি আরবের গুরুত্বপূর্ণ তিন শহর লক্ষ্য করে আবারও ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দেশটির তায়েফ, খামিস মুশাইত ও আবহা শহরে পরিচালিত এই হামলায় অন্তত ১৩ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। একই সঙ্গে হামলায় কয়েকটি আবাসিক বাড়ি ও একাধিক যানবাহন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট মঙ্গলবার…

