২৬ মাস পর কবর থেকে সেলিম খান ও তার ছেলের মরদেহ উত্তোলন
দীর্ঘ দুই বছর দুই মাস দুই দিন (২৬ মাস) পর অবশেষে আদালতের নির্দেশে চাঁদপুর ইউনিয়ন পরিষদের আলোচিত সাবেক চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে চলচ্চিত্র অভিনেতা শান্ত খানের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে তৎকালীন সরকারের পতনের পর গণপিটুনিতে নিহত হয়েছিলেন তারা। সে সময় ময়নাতদন্ত ছাড়াই তাদের দাফন সম্পন্ন…

