মণ্ডপে মণ্ডপে ঢাকের বাদ্য : পালিত হচ্ছে দুর্গোৎসবের মহাসপ্তমী
মণ্ডপে মণ্ডপে বাজছে ঢাক-কাঁসরের মনমাতানো বাদ্য, চারদিকে ছড়িয়ে পড়েছে ফুল, ধূপ ও আগরবাতির সুবাস। শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে আনন্দের জোয়ারে ভেসেছে সারাদেশের পূজামণ্ডপগুলো। ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের আনুষ্ঠানিকতা শেষ করে শনিবার (১৭ অক্টোবর) ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বর্ণিল উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসবের অন্যতম তাৎপর্যপূর্ণ দিন মহাসপ্তমী। সকাল থেকেই প্রতিটি মণ্ডপে দেবীকে দর্শনের আকুলতা ও…

