বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করে ইয়ামাল লিখলেন ‘আলহামদুলিল্লাহ’: ১৬ বছর পর শিরোপার লড়াইয়ে স্পেন
দীর্ঘ ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বমঞ্চের ফাইনালে জায়গা করে নিয়েছে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। ডালাসে অনুষ্ঠিত হাইভোল্টেজ সেমিফাইনালে শক্তিশালী ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে শিরোপার লড়াই নিশ্চিত করেছে লা রোহা। তবে এই ঐতিহাসিক জয়ের পর মাঠের নৈপুণ্যের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে এক শব্দের একটি বার্তা দিয়ে বিশ্বজুড়ে নতুন করে আলোচনায় এসেছেন স্পেনের তরুণ ফুটবল বিস্ময় লামিন…

