পাকিস্তানে রহমান বাবা এক্সপ্রেসের ১৪ বগি লাইনচ্যুত: ৬ জন নিহত
পাকিস্তানের মুলতান শহরে করাচিগামী যাত্রীবাহী ‘রহমান বাবা এক্সপ্রেস’ ট্রেনের ১৪টি বগি আকস্মিক লাইনচ্যুত হয়ে মর্মান্তিক এক দুর্ঘটনায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। ভয়াবহ এই দুর্ঘটনায় আরও অন্তত ৩০ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। গত মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোরে শের শাহ সেতুর কাছাকাছি এলাকায় এই ট্রেন দুর্ঘটনাটি ঘটে। দেশটির শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ‘দ্য নিউজ ইন্টারন্যাশনাল’-এর প্রকাশিত প্রতিবেদনে এই…

