আজ যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
জরুরি রক্ষণাবেক্ষণ ও লাইন মেরামতের কাজের জন্য আজ শুক্রবার (১৬ অক্টোবর) রাজশাহী শহরের বিভিন্ন এলাকায় টানা ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। নেসকো রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১১ কেভি বিদ্যুৎ লাইনের নিকটবর্তী গাছের ডালপালা…

