ফিলিস্তিনের শরণার্থী শিবিরে ইসরাইলি ড্রোন হামলা: নিহত ৮
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের উত্তরাঞ্চলে অবস্থিত জাবালিয়া শরণার্থী শিবিরে একটি পুলিশ স্টেশনে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এই নৃশংস হামলায় এক নারী পুলিশ কর্মকর্তা ও থানার পরিচালকসহ অন্তত আটজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) জাবালিয়ার আল-ফালুজা এলাকায় এই লক্ষ্যবস্তুভিত্তিক হামলাটি চালানো হয়। গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনাকে একটি ‘ভয়াবহ গণহত্যা’ বলে তীব্র…

