গাছে ঝুলে বেঁচে গেলেন বাবা: তীব্র স্রোতে তলিয়ে গেলেন মা ও দুই শিশু সন্তান
ভারী বৃষ্টির প্রভাবে নদীর ওপর দিয়ে বয়ে যাওয়া তীব্র স্রোতে গাড়ি ভেসে গিয়ে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় দুই কন্যাসন্তানসহ প্রাণ হারিয়েছেন মা। তবে গাড়িটি ভেসে যাওয়ার মুহূর্তে কৌশলে একটি গাছের ডাল আঁকড়ে ধরে রক্ষা পেয়েছেন পরিবারের গৃহকর্তা। শুক্রবার (৩১ জুলাই) দিনভর তল্লাশি চালিয়ে নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকারী দল।…

