‘গরুর মাংস আমার প্রিয়’: পছন্দের কথা জানিয়ে ট্রোলের শিকার কলকাতার অভিনেতা
বাংলাদেশের খাদ্যাভ্যাস ও আতিথেয়তার প্রশংসা করতে গিয়ে গরুর মাংসকে নিজের প্রিয় খাবার হিসেবে উল্লেখ করে নেটিজেনদের তোপের মুখে পড়েছেন কলকাতার খ্যাতিমান বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী। এক সাক্ষাৎকার কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তোলপাড় ও তীব্র বিতর্কের ঝড়। সম্প্রতি এক সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসেছিলেন জনপ্রিয় এই অভিনেতা। একটি সাক্ষাৎকারে মুখোমুখি হলে তাকে বাংলাদেশের কোন খাবারটি…

