পাকিস্তানে পুলিশ সদরদপ্তরের মসজিদে ভয়াবহ আত্মঘাতী হামলা, প্রাণহানি বেড়ে ২৭
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাত জেলায় একটি মসজিদে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলা ও পরবর্তী সংঘাতের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৭ জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে ১৫ জন পুলিশ সদস্য এবং ৬ জন সাধারণ বেসামরিক নাগরিক রয়েছেন। এছাড়া বাকি ৬ জন হামলায় অংশ নেওয়া সন্ত্রাসী বলে জানা গেছে। শক্তিশালী এই বিস্ফোরণে মসজিদটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সংলগ্ন…

