মহেশপুরে শ্বশুরের কুড়ালের আঘাতে জামাইয়ের মৃত্যু
ঝিনাইদহের মহেশপুরে পারিবারিক কলহের জেরে জামাই আব্দুর রহমানকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার শ্বশুর তরিকুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোররাতে উপজেলার বলিভদ্রপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান (২৪) পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার কারী গোলাম রহমানের ছেলে। অভিযুক্ত শ্বশুর তরিকুল ইসলাম ওই গ্রামের গাজী…

