বান্দরবানের সীমান্তে মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন : হাসপাতালে ভর্তি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে এক ভয়াবহ স্থলমাইন বিস্ফোরণে আবদুল করিম (৪০) নামে স্থানীয় বাংলাদেশি যুবকের বাম পা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। গত মঙ্গলবার দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের জারুলিয়াছড়ি সীমান্তের আগা এলাকায় এই নির্মম দুর্ঘটনা ঘটে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নাইক্ষ্যংছড়ি ১১ ব্যাটালিয়নের অধিনায়ক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আহত আবদুল…

