ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন
ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। এরই মধ্যে এই করিডোরে ইলেকট্রিক ট্র্যাকশন স্থাপনের সম্ভাব্যতা সমীক্ষা ও বিশদ নকশা প্রণয়নের কাজ শেষ হয়েছে। জাতীয় সংসদের অধিবেশনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ এই রুটে যাতায়াতের সময় ও দূরত্ব কমাতে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে পুরো রেলপথকে ডুয়েলগেজ ডাবল…

