ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা ব্যাপকভাবে বাড়াচ্ছে উত্তর কোরিয়া
জাতিসংঘের নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক চাপকে বুড়ো আঙুল দেখিয়ে উত্তর কোরিয়া তাদের পরমাণু অস্ত্রের সক্ষমতা ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়া ব্যাপকভাবে সম্প্রসারণ করছে। দেশটির প্রধান পরমাণু কেন্দ্র ইয়ংবিয়ন এবং রাজধানী পিয়ংইয়ংয়ের কাছে কাংসন কেন্দ্রে নতুন অবকাঠামো ও প্রযুক্তির উপস্থিতি পাওয়ার কথা নিশ্চিত করেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। আইএইএর সাম্প্রতিক বিশদ পর্যবেক্ষণ ও বিশ্লেষণ প্রতিবেদন অনুযায়ী, উত্তর…

