প্রধান খবর

ডেস্ক রিপোর্ট

রোববার শেষ হচ্ছে যুদ্ধবিরতি, ট্রাম্পের আল্টিমেটামে নতুন মোড়

মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূ–রাজনীতিতে আবারও যুদ্ধের দামামা বাজতে শুরু করেছে। দীর্ঘদিনের বৈরিতা কাটিয়ে ইরান ও ইসরায়েলের মধ্যে যে সাময়িক স্থিতাবস্থা বিরাজ করছিল, তা এখন খাদের কিনারায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেওয়া সময়সীমা অনুযায়ী, আগামী রোববার (২৬ এপ্রিল) শেষ হচ্ছে বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ। এই আল্টিমেটামকে কেন্দ্র করে তেহরান ও তেল আবিবের মধ্যে নতুন করে তৈরি হয়েছে…

Read More

রেমিট্যান্স আয়ের প্রবৃদ্ধতিতে স্থিতিশীল হচ্ছে বাংলাদেশের জাতীয় অর্থনীতি!

চলমান বৈশ্বিক সংঘাত এবং জ্বালানি নিরাপত্তাহীনতার মুখেও বর্তমানে বাংলাদেশের রেমিট্যান্স আয়ে ইতিবাচক প্রবৃদ্ধি বজায় রয়েছে। বাংলাদেশ ব্যাংকের দেয়া তথ্যমতে, আজ ২২ এপ্রিল বুধবার পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে প্রায় ২৩৩ কোটি ২০ লক্ষ ডলার বা প্রায় ২.৩৩ বিলিয়ন ডলার। যেখানে গত মার্চ মাসে দেশে রেকর্ড পরিমাণ ৩.৭৫ বিলিয়ন ডলারের রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন সম্মানিত প্রবাসী কর্মীরা।…

Read More

তুরস্ক এবার নিজস্ব প্রযুক্তির ট্যাংকের ইঞ্জিন তৈরি করতে যাচ্ছে!

তুরস্ক গত এক দশক থেকে দক্ষিণ কোরিয়া কিংবা ইউক্রেনের ইঞ্জিন ব্যবহার করে সামরিক যান কিংবা মেইন ব্যাটল ট্যাংক তৈরি করলেও, দেশটি এবার চলতি ২০২৬ সাল থেকেই একেবারে নিজস্ব প্রযুক্তির তৈরি ১,৫০০ হর্স পাওয়ারের ট্যাংকের ইঞ্জিন উৎপাদন শুরু করতে যাচ্ছে। মূলত, দীর্ঘ এক দশক ব্যাপী নিবিড় গবেষণা ও প্রযুক্তিগত উন্নয়নের পর এবার একেবারে দেশীয় প্রযুক্তির সামরিক…

Read More

লেজারভিত্তিক এয়ার ডিফেন্স সিস্টেমের যুগে প্রবেশ করতে যাচ্ছে বিশ্ব!

বর্তমানে আধুনিক সামরিক প্রযুক্তিতে এক নতুন সংযোজন হতে যাচ্ছে লেজার প্রযুক্তিভিত্তিক এয়ার ডিফেন্স সিস্টেম। গত মার্চ মাসের দিকে চলা যুদ্ধে ইরানের কমব্যাট ড্রোনের বিরুদ্ধে এর সীমিত ব্যবহারের দাবি করা হলেও বাস্তবে এখনো পর্যন্ত পূর্ণমাত্রার যুদ্ধে এই প্রযুক্তির সরাসরি বা জড়ালো ব্যবহার লক্ষ্য করা যায়নি। তবে, একবিংশ শতাব্দীর এই অভাবনীয় লেজার ডিফেন্স সিস্টেম হিসেবে যুক্তরাষ্ট্র, ইসরাইল,…

Read More

পৃথিবীর সবচেয়ে কাছে এক রহস্যময় সুপ্ত ব্ল্যাকহোল: গাইয়া (Gaia) BH1

বিংশ শতাব্দীর শুরু থেকে মহাকাশ বিজ্ঞান ও গবেষণায় সবচেয়ে আশ্চর্যজনক ও রহস্যময় বিষয় হিসেবে কৃষ্ণগহ্বর বা ব্ল্যাকহোল গুরুত্বপূর্ণ স্থান দখল করে রেখেছে। বিশেষ করে ১৯১৬ সালে বিখ্যাত পদার্থ বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন তার সাধারণ আপেক্ষিকতা তত্ত্বে ব্ল্যাকহোলের প্রথম তাত্ত্বিক ধারণা দেন। মহাকাশ গবেষণায় “Black Hole” শব্দটি ১৯৬৭ সালে প্রথম ব্যবহার করেন পদার্থ বিজ্ঞানী জন হুইলার। তবে…

Read More

চীনে যাত্রা শুরু করেছে আকাশে উড়ন্ত ভ্রাম্যমাণ হাসপাতাল

চীন সম্প্রতি চিকিৎসা বিজ্ঞানে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। দেশটির কোমাক (COMAC) কোম্পানির তৈরি একটি C909 যাত্রীবাহী বিমানকে আধুনিক চিকিৎসা ও সার্জিক্যাল প্রযুক্তি দ্বারা সজ্জিত করে আকাশে উড্ডয়নরত এক ভ্রাম্যমাণ অপারেশন থিয়েটারে পরিণত করা হয়েছে। এই হালকা C909 যাত্রী পরিবহন বিমানের আসন সরিয়ে সেখানে স্থাপন করা হয়েছে উচ্চ প্রযুক্তির সার্জিক্যাল মাইক্রোস্কোপ, স্টেরাইল ওয়ার্কস্টেশন ও উন্নত…

Read More

তনু হত্যা মামলা: ১০ বছর পর প্রথম আসামি গ্রেপ্তার

দীর্ঘ ১০ বছর পর সোহাগী জাহান তনু হত্যা মামলায় প্রথম কোনো অভিযুক্তকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার (২২ এপ্রিল) বিকেলে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হক এই চাঞ্চল্যকর মামলার অন্যতম অভিযুক্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ প্রদান করেন। মামলার বর্তমান তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলাম…

Read More

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে আবু নাছের শামীম (৫০) নামে এক সফল বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। গত মঙ্গলবার (২১ এপ্রিল) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে জোহানেসবার্গের পার্শ্ববর্তী বারা এলাকায় এই ঘটনা ঘটে। মাথায় পিস্তল ঠেকিয়ে পরপর কয়েক রাউন্ড গুলি ছুড়ে তাঁর মৃত্যু নিশ্চিত করে ঘাতকরা পালিয়ে যায়। নিহত আবু নাছের নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া…

Read More

দাওয়াত না পেয়ে বিদ্যালয়ে তালা, বিএনপির ৬ নেতা আজীবন বহিষ্কার

গাজীপুরের শ্রীপুর উপজেলার বাঁশবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি এবং শিক্ষক ও অফিস কক্ষে তালা দেওয়ার ঘটনায় অভিযুক্ত ছয় বিএনপি নেতাকে দল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) সকালে শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব ও সদস্য সচিব খাইরুল কবীর মন্ডল আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কঠোর শাস্তিমূলক…

Read More

জেডি ভ্যান্সের পাকিস্তান সফর বাতিল

ইরানের সাথে সম্ভাব্য শান্তি চুক্তি এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিরসনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাকিস্তান সফর আকস্মিকভাবে বাতিল করা হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, তেহরানের সঙ্গে চলমান শান্তি আলোচনার গতিপ্রকৃতি এবং নতুন কৌশলগত পরিবর্তনের কারণে নির্ধারিত এই সফরটি আপাতত স্থগিত রাখা হয়েছে। পূর্বনির্ধারিত সূচী অনুযায়ী, আজ বুধবার (২২ এপ্রিল) জেডি ভ্যান্সের ইসলামাবাদে…

Read More