প্রধান খবর

তুরস্ক এবার নিজস্ব প্রযুক্তির ট্যাংকের ইঞ্জিন তৈরি করতে যাচ্ছে!

তুরস্ক গত এক দশক থেকে দক্ষিণ কোরিয়া কিংবা ইউক্রেনের ইঞ্জিন ব্যবহার করে সামরিক যান কিংবা মেইন ব্যাটল ট্যাংক তৈরি করলেও, দেশটি এবার চলতি ২০২৬ সাল থেকেই একেবারে নিজস্ব প্রযুক্তির তৈরি ১,৫০০ হর্স পাওয়ারের ট্যাংকের ইঞ্জিন উৎপাদন শুরু করতে যাচ্ছে।

মূলত, দীর্ঘ এক দশক ব্যাপী নিবিড় গবেষণা ও প্রযুক্তিগত উন্নয়নের পর এবার একেবারে দেশীয় প্রযুক্তির সামরিক যান এবং মেইন ব্যাটল ট্যাংকের শক্তিশালী ইঞ্জিন সার্ভিসে আনতে চায় চলতি বছর থেকেই।
যা প্রাথমিকভাবে দেশটির চতুর্থ প্রজন্মের ডেডিকেটেড আলতাই মেইন ব্যাটল ট্যাংকে ব্যবহার করা হবে।

তুরস্কের তৈরি করা আলতাই মেইন ব্যাটল ট্যাংকে বর্তমানে দক্ষিণ কোরিয়ার কে-২ ব্ল্যাক প্যান্থার ট্যাংকের শক্তিশালী ইঞ্জিন ও সাসপেনসন ব্যবহার করা হয়। ২০২৬ সালের ১লা ফেব্রুয়ারির রিপোর্ট অনুযায়ী, ২০২৫ সাল পর্যন্ত দেশটি দক্ষিণ কোরিয়ার ইঞ্জিন ব্যবহার করে মোট ৩টি ট্যাংক তৈরি করে।

এদিকে, চলতি ২০২৬ সাল থেকেই তুরস্কের আলতাই মেইন ব্যাটল ট্যাংকে BATU (বাটু) নামক এই দেশীয় ইঞ্জিন ব্যবহার শুরু করা হবে, যা তুরস্কের উচ্চ প্রযুক্তির ডিফেন্স সিস্টেম স্বনির্ভরতার এক বড় পদক্ষেপ এবং আগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

তুরস্ক ভিত্তিক BMC পাওয়ার কোম্পানি আঙ্কারার নতুন কারখানায় এই ইঞ্জিন তৈরি করছে, যা আসলে কেবল আলতাই ট্যাংকের জন্যই নয়, অন্যান্য সামরিক যান ও নৌ প্ল্যাটফর্মের জন্যও পর্যায়ক্রমে ব্যবহার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *