প্রধান খবর

নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ, বিজিবির কড়া অবস্থান

নওগাঁর সাপাহার সীমান্তে শিশুসহ ১৭ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত নিজ দেশে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে বিএসএফ সদস্যরা তাদেরকে আবার ভারতেই ফিরিয়ে নেয়। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে সাপাহারের হাঁপানিয়া সীমান্তের ২৩৮/এমপি পিলার দিয়ে ১৭ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা শুরু করে বিএসএফ। প্রায় ১৯ ঘণ্টা…

Read More

১৬ দিনের ছুটি শেষে রোববার খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে টানা ১৬ দিনের ছুটি শেষে রোববার থেকে দেশের সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আবারও পাঠদান শুরু হচ্ছে। দীর্ঘ বিরতির পর শ্রেণিকক্ষে ফিরতে প্রস্তুত লাখো শিক্ষার্থী। ২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের ছুটি শুরু হয় ২৪ মে। নির্ধারিত ছুটি শেষে…

Read More

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট, ভোগান্তি চরমে

অতিরিক্ত যানবাহনের চাপ এবং যমুনা সেতুর সংযোগ সড়কে একাধিক গাড়ি বিকল হয়ে পড়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় ১৮ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। গত রাত থেকে যমুনা সেতুর টোল প্লাজা থেকে পৌলি পর্যন্ত এই যানজট ছড়িয়ে পড়ে, ফলে নারী, শিশু ও বৃদ্ধসহ সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফিরতে থাকা মানুষের চাপের…

Read More

ভারত মহাসাগরে ইরানি তেলবাহী ট্যাংকার আটক

ভারত মহাসাগরে ইরানের অপরিশোধিত তেল পরিবহনকারী নিষেধাজ্ঞাধীন একটি ট্যাংকারের চলাচলে বাধা দিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ড শুক্রবার এক পোস্টে জানায়, ‘ডাভিনা’ নামের এই সুপার ট্যাংকারটি কোনো দেশের পতাকা ছাড়াই চলছিল এবং এটি দীর্ঘদিন ধরেই নিষেধাজ্ঞার আওতায় ছিল। মার্কিন বাহিনী জানায়, অবৈধ নেটওয়ার্ক ধ্বংস করা এবং ইরানকে পরোক্ষভাবে সহায়তা দেওয়া নৌযানগুলোকে থামাতে তারা বৈশ্বিক…

Read More

আইআরজিসির ক্ষেপণাস্ত্র হামলা, মার্কিন পাল্টা অভিযান পরিস্থিতি আরও জটিল

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস আইআরজিসি জানিয়েছে, তারা হরমুজ প্রণালীসংলগ্ন অঞ্চলে অবস্থিত ‘শত্রুপক্ষের ঘাঁটিগুলোতে’ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তাসনিম নিউজ এজেন্সি প্রকাশিত বিবৃতিতে বলা হয়, সিরিক শহর ও কেশম দ্বীপে মার্কিন সেনাবাহিনীর হামলার জবাব হিসেবেই এই অভিযান পরিচালিত হয়েছে। আইআরজিসি দাবি করেছে, এসব হামলায় ‘অ্যারোস্পেস মিসাইল’ ব্যবহার করা হয়েছে, যদিও কোন স্থাপনা লক্ষ্যবস্তু ছিল বা ক্ষয়ক্ষতির…

Read More

বিশ্বকাপও জড়িয়ে পড়ল যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর বিশ্বের অন্যতম বৃহৎ ক্রীড়া আসর ফুটবল বিশ্বকাপও এখন ভূ-রাজনৈতিক প্রতিযোগিতার অংশ হয়ে উঠেছে। উভয় পক্ষই যুক্তরাষ্ট্র ও ইরান এই টুর্নামেন্টকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। ১৯৩০ সাল থেকে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে, কিন্তু এবারই প্রথম যুদ্ধ-পরিস্থিতির মধ্যে প্রতিপক্ষ দেশকে কোনো আয়োজক দেশ স্বাগত…

Read More

অনুষ্ঠানে বক্তব্য থামিয়ে স্ত্রীর ফোন রিসিভ সুনীল গাভাস্কারের, ভিডিও ভাইরাল

ক্রিকেট মাঠে প্রজন্মের পর প্রজন্মকে ব্যাটিং নৈপুণ্যে মুগ্ধ করেছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার। এবার মাঠের বাইরে এক সাধারণ মুহূর্তেই আবারও ভক্তদের হৃদয় জিতে নিলেন তিনি। একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় স্ত্রীর ফোন বেজে উঠলে মাঝপথেই থেমে যান গাভাস্কার। সেই দৃশ্যের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় প্রশংসার বন্যা। শ্রী সত্য সাই সঞ্জীবনী সেন্টার…

Read More

মরণোত্তর জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ৬ বাংলাদেশি শান্তিরক্ষী

আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় অসামান্য সাহসিকতা, আত্মত্যাগ ও দায়িত্বনিষ্ঠার স্বীকৃতিস্বরূপ ছয় বাংলাদেশি শান্তিরক্ষীকে মরণোত্তর জাতিসংঘের মর্যাদাপূর্ণ ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত করা হয়েছে। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনের তথ্য অনুযায়ী, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস নিহত শান্তিরক্ষীদের পক্ষ থেকে পদকগুলো…

Read More

কসবায় পূর্ব বিরোধের জেরে বন্ধুর ছুরিকাঘাতে প্রবাসী তরুণ নিহত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পূর্ব বিরোধের জেরে বন্ধুর ছুরিকাঘাতে আরেক বন্ধু নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে উপজেলার কাঠেরপুল বাসস্ট্যান্ড এলাকায় প্রকাশ্য এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নৃশংস এই ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা ও চাঞ্চল্য বিরাজ করছে। নিহত আনোয়ার হোসেন (২২) উপজেলার রানিয়ারা বিষ্ণুপুর গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গিয়াস…

Read More

ইরানে সর্বোচ্চ নেতার নির্দেশে ২ সহস্রাধিক বন্দির সাজা মওকুফ

শিয়া মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ‘ঈদুল গাদির’ উপলক্ষে এক অভূতপূর্ব মানবিক সিদ্ধান্ত নিয়েছে ইরান সরকার। দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি ২ হাজারেরও বেশি দণ্ডপ্রাপ্ত বন্দির সাজা সম্পূর্ণ মওকুফ অথবা হ্রাস করার নির্দেশ দিয়েছেন। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি ইরানের সরকারি গণমাধ্যম প্রেস টিভির বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদন অনুযায়ী,…

Read More