প্রধান খবর

ডেস্ক রিপোর্ট

নির্ধারিত সময়ে চুক্তি না হলে ইরানে আবার হামলা শুরু হবে: ট্রাম্প

বুধবারের মধ্যে একটি দীর্ঘমেয়াদি ও স্থায়ী শান্তি চুক্তি স্বাক্ষরিত না হলে চলমান যুদ্ধবিরতি শেষ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সাফ জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে সম্মানজনক সমঝোতা না হলে মার্কিন সামরিক বাহিনী ইরানি লক্ষ্যবস্তুতে পুনরায় ব্যাপক আকারে বোমাবর্ষণ শুরু করবে। মার্কিন প্রেসিডেন্টের সরকারি উড়োজাহাজ ‘এয়ার ফোর্স ওয়ান’-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এই চূড়ান্ত…

Read More

সিডনিতে অপেরা হাউসে ‘বাংলা হানড্রেড লিগ’-এর ট্রফি ও জার্সি উন্মোচন

প্রবাসী বাংলাদেশি ক্রিকেট প্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অস্ট্রেলিয়ার সিডনিতে শুরু হতে যাচ্ছে নতুন ফরম্যাটের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট ‘বাংলা হানড্রেড লিগ (BHL)’। বহুল আলোচিত এই টুর্নামেন্টের আনুষ্ঠানিকতা শুরু হলো বিশ্বের অন্যতম স্থাপত্যশৈলী সিডনি অপেরা হাউস প্রাঙ্গণে। শুক্রবার (১৭ এপ্রিল) এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের অফিসিয়াল ট্রফি ও অংশগ্রহণকারী দলগুলোর জার্সি উন্মোচন করা হয়। সিডনি অপেরা…

Read More

স্পেনের ফুটবল ক্লাব ‘কর্নেয়া’ কিনলেন মেসি 

ফুটবল মাঠে জাদুকরী নৈপুণ্যের পর এবার ক্লাব পরিচালনার আঙিনায় নতুন অধ্যায় শুরু করলেন লিওনেল মেসি। স্পেনের পঞ্চম স্তরের ফুটবল ক্লাব ‘ইউডি কর্নেয়া’ (UD Cornellà) কিনে নিয়েছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবল তারকা। গতকাল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ক্লাব কর্তৃপক্ষের এক আনুষ্ঠানিক ঘোষণার পর বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স। স্প্যানিশ সংবাদমাধ্যম ডেইলি স্পোর্টসের প্রতিবেদন…

Read More

দুই শর্তে হরমুজ প্রণালি উন্মুক্ত করল ইরান

দীর্ঘ সংঘাত ও অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌ-পথ হরমুজ প্রণালি, বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করে দিয়েছে ইরান। ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) নৌবাহিনী বৃহস্পতিবার রাতে এই ঘোষণা দেয়। তবে বাণিজ্যিক কার্যক্রম শুরুর অনুমতি দিলেও কঠোর নিরাপত্তা বলয় বজায় রাখতে দুটি শর্তারোপ করেছে তেহরান। আইআরজিসি নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, হরমুজ প্রণালি দিয়ে…

Read More

নারায়ণগঞ্জে লেকের পানিতে ডুবে দুই ভাইয়ের করুণ মৃত্যু

নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত জল্লাপাড় সিটি পার্ক লেকের পানিতে ডুবে আল আমিন (১০) ও ইব্রাহিম (৮) নামের দুই সহোদর ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) রাতে স্থানীয় বাসিন্দারা লেকের তলদেশ থেকে তাদের নিথর দেহ উদ্ধার করেন। নিহত দুই শিশু সিরাজগঞ্জের দত্তকান্দি গ্রামের রিকশাচালক শাহ আলমের ছেলে। তারা পরিবারের সঙ্গে ফতুল্লার কাশিপুর খিলমার্কেট এলাকার আলমাস…

Read More

যুদ্ধবিরতির মাঝেই গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি হামলা অব্যাহত

সাত মাস আগে ঘোষিত তথাকথিত ‘যুদ্ধবিরতি’ কাগজে-কলমে বিদ্যমান থাকলেও গাজা উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর প্রাণঘাতী হামলা থামেনি। গত ৪৮ ঘণ্টায় গাজার বিভিন্ন প্রান্তে এবং পশ্চিম তীরের বসতিগুলোতে পৃথক অভিযানে নারী ও শিশুসহ অন্তত এক ডজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই সহিংসতা আন্তর্জাতিক মহলে যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। স্থানীয়…

Read More

কিউইদের আড়াইশোর আগে আটকাল টিম টাইগার্স

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে নিউজিল্যান্ডকে শুরু থেকেই চেপে ধরেছিল বাংলাদেশি বোলাররা। ইনিংসজুড়ে শরিফুল ও তাসকিনদের নিয়ন্ত্রিত বোলিং থাকলেও হেনরি নিকোলস ও ডিন ফক্সক্রফটের ফিফটিতে লড়াকু পূঁজি পেয়েছে সফরকারী দল। বাংলাদেশের সামনে ২৪৮ রানের লক্ষ্য দাঁড় করেছে কিউই বাহিনী। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নামে নিউজিল্যান্ড। নির্ধারিত ৫০ ওভার শেষে ৮…

Read More

বিশ্বব্যাপী ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেট স্পিডের মার্চ মাসের সর্বশেষ চিত্র!

বিশ্বের বিভিন্ন দেশের ইন্টারনেট গতির নিয়মিত আপডেট প্রদান করে থাকে স্পিডটেস্ট (Speedtest.net) নামের ওয়েবসাইটটি। তাদের প্রকাশিত গ্লোবাল ইনডেক্স রিপোর্ট অনুসারে, ২০২৬ সালের মার্চ মাসে বিশ্বব্যাপী গড় ফিক্সড ব্রডব্যান্ড ডাউনলোড স্পিড ছিল ১২০.৫২ এমবিপিএস এবং গড় আপলোড স্পিড ছিল ৬০.৩৫ এমবিপিএস। বিশ্বের মধ্যে বাণিজ্যিকভাবে সবচেয়ে দ্রুত ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা পাওয়া যায় পূর্ব এশিয়ার ছোট্ট দেশ…

Read More

বৈশ্বিক অর্থনীতির রূপান্তর: চীন ও যুক্তরাষ্ট্রের ভিন্ন পথচলা

১৯৮০ সাল থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তে সামরিক অভিযানে জড়িয়ে পড়ার মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ধীরে ধীরে বৈশ্বিক ম্যানুফ্যাকচারিং শিল্পের ওপর তার অবস্থান ও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বর্তমানে বিমান নির্মাণ ও অস্ত্র উৎপাদন বাদ দিলে বিশ্ব ম্যানুফ্যাকচারিংয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের অবদান ৫ শতাংশের নিচে নেমে এসেছে। তবে এখানে এটা বলা জরুরি যে, এই বিশ্ব অর্থনীতির নতুন এই…

Read More

পাকিস্তানে গ্যাস পাইপলাইন বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড: একই পরিবারের ৮ জন নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের হরিপুর জেলায় গ্যাস পাইপলাইন বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) হাট্টার ইন্ডাস্ট্রিয়াল এস্টেট এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। নিহতদের সবাই একই পরিবারের সদস্য বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী সংস্থা। সামা টিভির প্রতিবেদন অনুযায়ী, ‘সুই নর্দার্ন গ্যাস পাইপলাইনস লিমিটেড’ (SNGPL) পরিচালিত একটি মূল সঞ্চালন লাইনে গ্যাস লিকেজ থেকে…

Read More