প্রধান খবর

জর্ডানের স্বপ্নযাত্রা: ইতিহাস বদলের দোরগোড়ায় নাশামারা

টুর্নামেন্ট যত ঘনিয়ে আসছে, জর্ডান ততই স্পষ্ট করে দিচ্ছে, তাদের লক্ষ্য এবার শুধু অংশগ্রহণ নয়, বিশ্বমঞ্চে নিজেদের ভাগ্য বদলে দেওয়া। দেশের ফুটবল ইতিহাসের সেরা প্রতিভাবান প্রজন্মকে সামনে রেখে তারা প্রস্তুত নতুন অধ্যায় লেখার। এএফসি এশিয়ান কাপের ফাইনালে পৌঁছানোর অভূতপূর্ব সাফল্যের পর এবার তাদের চোখ বিশ্বকাপের মঞ্চে নিজেদের প্রমাণে। এশিয়ান কাপ ও বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে…

Read More

ঈদযাত্রায় ৪৩৮ প্রাণহানি, আহত ১,৩৪০

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশের সড়ক, রেল ও নৌপথে সংঘটিত বিভিন্ন দুর্ঘটনায় গত ১৫ দিনে মোট ৪৩৮ জন নিহত এবং ১ হাজার ৩৪০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। রোববার (৭ জুন) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ তথ্য তুলে ধরেন। বাংলাদেশ…

Read More

যাত্রী চাহিদা বৃদ্ধিতে নতুন উড়োজাহাজ কিনছে ইতিহাদ

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বিমান পরিবহন সংস্থা ইতিহাদ এয়ারওয়েজ বহরে নতুন ওয়াইডবডি উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনা গ্রহণ করেছে। ক্রমবর্ধমান যাত্রী চাহিদা মোকাবিলা এবং আন্তর্জাতিক রুট সম্প্রসারণের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা আন্তোনালদো নেভেস জানান, যাত্রী পরিবহনের চাহিদা ধারাবাহিকভাবে বৃদ্ধি পাওয়ায় কোম্পানি ডাবল-ডিজিট সংখ্যক বৃহৎ উড়োজাহাজ কেনার পরিকল্পনা করছে। তবে সম্ভাব্য ক্রয়ের সংখ্যা…

Read More

প্রস্তুতি ম্যাচে আর্জেন্টিনার জয়: হন্ডুরাসকে ২-০ গোলে হারাল স্কালোনির দল

 বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। কোচ লিওনেল স্কালোনির মতে, চোট কাটিয়ে লিওনেল মেসি ধীরে ধীরে ফিটনেস ফিরে পাচ্ছেন। তবে হন্ডুরাসের বিপক্ষে সব মিলিয়ে ১০টি বদল আনলেও তাকে বেঞ্চেই রাখেন বিশ্বকাপজয়ী কোচ। তবুও জয়ের পথে কোনো বাধা হয়নি, ২-০ গোলে ম্যাচ জিতেছে আলবিসেলেস্তেরা। পুরো ৯০ মিনিট খেলেছেন কেবল অগাস্তিন গিয়াই।  টেক্সাসের কলেজ স্টেশনের…

Read More

দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামি ট্রাইব্যুনালে

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের হেফাজতে ইসলামের মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, সাংবাদিক ফারজানা রূপাসহ ৯ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। রোববার (৭ জুন) সকালে তাদের কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয়। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ…

Read More

বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন চলছে, মিরপুরে সকাল থেকে ভোটগ্রহণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন আজ মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১০টার দিকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। শুরু থেকেই উত্তাপহীন এই নির্বাচনের একই চিত্র দেখা গেছে আজও প্রথম ভোট পড়তে সময় লেগেছে প্রায় ৩৫ মিনিট। স্টেডিয়াম এলাকায় সকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। নিরাপত্তার…

Read More

মোবাইলের প্রতি অতিরিক্ত আসক্তিতে ক্ষুব্ধ ম্যাডোনা

প্রযুক্তির দ্রুত অগ্রগতিতে মানুষের জীবনযাপন আমূল বদলে গেছে। অনুভূতিগুলো যেন ক্ষণস্থায়ী হয়ে উঠেছে, আর গানের আসরেও মানুষ আর আগের মতো মন দিয়ে গান শোনে না এমনই ক্ষোভ প্রকাশ করেছেন পপ কুইন ম্যাডোনা। তার অভিযোগ, দর্শকরা এখন গানের তালে দোলার বদলে মোবাইল ফোনে ভিডিও-ছবি ধারণ করতেই বেশি ব্যস্ত। তাই কনসার্টে উপস্থিত সবার উদ্দেশে তিনি স্পষ্টভাবে বলেন…

Read More

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি সোহেল ও স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ড

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে গলা কেটে হত্যার বহুল আলোচিত মামলায় প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তার উভয়কেই মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আদালত তাদের অর্থদণ্ডেও দণ্ডিত করেছেন। আজ রোববার (৭ জুন) বেলা ১১টা ৩৭ মিনিটে ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন জনাকীর্ণ আদালতে…

Read More

পল্লবী শিশু হত্যা মামলা: সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

রাজধানীর পল্লবীতে এক শিশুর ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার (৭ জুন) ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষ জানায়, গত ১৯ মে পল্লবীর একটি বাসা থেকে আট বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা…

Read More

ঝিনাইদহে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, পল্লী চিকিৎসককে আটক

ঝিনাইদহের কালীগঞ্জে ৮ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় পল্লী চিকিৎসক আফতাব হোসেন (৫৫) এর বিরুদ্ধে। ঘটনাটি জানাজানি হতেই ক্ষুব্ধ গ্রামবাসী তাকে বাড়িতে অবরুদ্ধ করে রাখে। পরে রাত সাড়ে ৮টার দিকে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মনোহরপুর গ্রামে এ ঘটনা ঘটে।…

Read More