প্রধান খবর

অধিনায়কত্ব হারালেন সূর্যকুমার যাদব, অফফর্মে দল থেকেও বাদ পড়ার শঙ্কা

মাত্র তিন মাস আগে ঘরের মাঠে ভারতের টানা দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের ট্রফি উঁচিয়ে ধরেছিলেন অধিনায়ক সূর্যকুমার যাদব। কিন্তু সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই বড় ধাক্কা। আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজের আগে নেতৃত্বভার কেড়ে নেওয়া হয়েছে তার কাছ থেকে। শুধু তাই নয়-টি-টোয়েন্টি দলেও তার জায়গা এখন অনিশ্চিত। বিসিসিআইয়ের এক মুখপাত্রের বরাতে সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস…

Read More

গোপন সম্পর্ক থেকে নতুন জীবনের পথে আমির খান,তৃতীয় বিয়ের প্রস্তুতি 

রীনা দত্ত এবং কিরণ রাওয়ের সঙ্গে দাম্পত্যজীবনের ইতি টানার পর আমির খানের জীবনে নতুন অধ্যায় শুরু হয় গৌরী স্প্র্যাটকে নিয়ে। গত বছর নিজের ৬০তম জন্মদিনে প্রথমবারের মতো সংবাদমাধ্যমের সামনে গৌরীকে পরিচয় করিয়ে দেন তিনি। জানান, গৌরী তার প্রযোজনা সংস্থার সঙ্গেই কাজ করছেন এবং ধীরে ধীরে তাদের সম্পর্ক গভীর হয়েছে। আমির ও গৌরীর সম্পর্কের শুরুটা ছিল…

Read More

খলিলুর রহমানের পূর্ণকালীন দায়িত্বে প্রশ্ন উঠেছে পররাষ্ট্রমন্ত্রীর পদ নিয়ে

দীর্ঘ চার দশক পর আবারও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় সংসদের স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরীর পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে মর্যাদাপূর্ণ এই পদে নির্বাচিত হয়েছেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি এক বছরের জন্য সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করবেন এবং ইতোমধ্যেই ঘোষণা দিয়েছেন এই সময় তিনি পূর্ণকালীনভাবে জাতিসংঘের…

Read More

ষষ্ঠ বিশ্বকাপে নাম লেখাতে চলেছেন মেসি

আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন ইতিহাস গড়বেন লিওনেল মেসি। সেটিই হবে তার ষষ্ঠ বিশ্বকাপ অংশগ্রহণ যা বিশ্ব ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ। এই কীর্তিতে তার সঙ্গে নাম যুক্ত হবে পর্তুগালের ক্রিস্তিয়ানো রোনালদো এবং মেক্সিকোর গোলরক্ষক গিয়ের্মো ওচোয়ার। তবে মেসির লক্ষ্য শুধু অংশগ্রহণের রেকর্ডে সীমাবদ্ধ নয়। তার সামনে রয়েছে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হওয়ার সুবর্ণ…

Read More

দেশে স্বর্ণের দামে বড় সমন্বয় : ২২ ক্যারেটের ভরি কমে দাঁড়াল যততে

দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা। বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে এবং আজ বৃহস্পতিবারও একই দামে স্বর্ণ বিক্রি হচ্ছে। বাজুস জানিয়েছে, স্থানীয়…

Read More

কসবায় বিজিবির জব্দ করা গাড়ি ছিনিয়ে নিল চোরাকারবারিরা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিজিবির জব্দ করা চোরাই পণ্যবোঝাই একটি পিকআপ ভ্যান ছিনিয়ে নিয়েছে চোরাকারবারিরা। বুধবার বিকেলে কসবা উপজেলার বায়েক ইউনিয়নের নয়নপুর বাজারে এ ঘটনা ঘটে। এ সময় বিজিবি সদস্যদের ওপর হামলারও চেষ্টা করা হয় বলে জানা গেছে। বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, কসবার সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে চোরাইপণ্য এনে নয়নপুর বাজারের গুদামে মজুত করে চোরাকারবারিরা। পরে…

Read More

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় দায়ের করা আলোচিত মামলার যুক্তিতর্ক শুনানি আজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শুনানি শেষে আদালত যেকোনো দিন রায় ঘোষণার তারিখ নির্ধারণ করতে পারেন। বৃহস্পতিবার (৪ জুন) সকালে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে এ শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে বুধবার মামলার…

Read More

জালনোট ঠেকাতে যুক্তরাজ্যের ব্যাংকনোটে আসতে পারে বন্যপ্রাণীর ছবি

উইনস্টন চার্চিল বা জেন অস্টেনের মতো ঐতিহাসিক ব্যক্তিত্বদের বদলে এবার যুক্তরাজ্যের ব্যাংকনোটে স্থান পেতে পারে বিভিন্ন বন্যপ্রাণীর ছবি। ব্যাংক অব ইংল্যান্ড নতুন ব্যাংকনোটের সম্ভাব্য নকশার একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে, যেখানে রয়েছে পাফিন পাখি, ডলফিন ও মৌমাছির মতো পরিচিত প্রাণী। জাল নোট প্রতিরোধের বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবেই এই পরিবর্তনের চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।…

Read More

যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ইরান হামলার ক্ষমতা সীমিত করতে হাউসে প্রস্তাব পাস

কংগ্রেসের অনুমোদন ছাড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে সামরিক হামলা চালানোর ক্ষমতা সীমিত করতে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব পাস করেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ। স্থানীয় সময় বুধবার ওয়াশিংটনে ডেমোক্র্যাটদের আনা ‘ওয়ার পাওয়ারস’ প্রস্তাবটি ২১৫-২০৮ ভোটে পাস হয়। চারজন রিপাবলিকান সদস্যও ডেমোক্র্যাটদের সঙ্গে পক্ষে ভোট দেন। উভয় কক্ষে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও এই প্রস্তাব পাস হওয়াকে ট্রাম্পের জন্য বড়…

Read More

মায়ের প্রতি অবহেলা, সেই যুগ্মসচিবকে পদ থেকে সরালো সরকার

রাজধানীর মিরপুরে নিজ ফ্ল্যাট থেকে বৃদ্ধা নুরজাহান বেগমের পচাগলা ও পোকাখাদক মরদেহ উদ্ধারের ঘটনায় তীব্র ক্ষোভের মুখে অভিযুক্ত সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অবশেষে কঠোর পদক্ষেপ নিল প্রশাসন। নিহতের বড় ছেলে এবং সরকারের যুগ্ম-সচিব এ কে এম আনিসুর রহমানের বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাঁকে মোংলা বন্দর কর্তৃপক্ষের বর্তমান কর্মস্থল থেকে জরুরি ভিত্তিতে প্রত্যাহার করে…

Read More