প্রধান খবর

বাটলারের সর্বকালের সেরা আইপিএল একাদশ: আধিপত্য বিদেশিদের, উপেক্ষিত রোহিত-হার্দিক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নীতি অনুযায়ী প্রতিটি দলে সাতজন ভারতীয় ও চারজন বিদেশি ক্রিকেটারের সমন্বয় বাধ্যতামূলক হলেও, সর্বকালের সেরা একাদশ নির্বাচনে সেই প্রথা ভেঙেছেন জস বাটলার। ইংল্যান্ডের এই বিশ্বকাপজয়ী অধিনায়কের চোখে সেরা একাদশে স্থান পেয়েছেন সাতজন বিদেশি ও মাত্র চারজন ভারতীয় ক্রিকেটার। তার এই তালিকা থেকে বাদ পড়েছেন রোহিত শর্মা ও হার্দিক পান্ডিয়ার মতো সফল…

Read More

দরজার সামনে কাফনের কাপড় ও চিরকুট: ব্রাহ্মণপাড়ায় একটি পরিবারে চরম আতঙ্ক

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় এক ব্যক্তির বসতঘরের দরজার সামনে কাফনের কাপড় ও প্রাণনাশের হুমকিমূলক চিরকুট রেখে যাওয়ার ঘটনা ঘটেছে। এই চাঞ্চল্যকর ঘটনায় ভুক্তভোগী পরিবারের সদস্যরা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। অজ্ঞাতনামা দুর্বৃত্তদের এমন অপতৎপরতায় স্থানীয় এলাকাবাসীর মধ্যেও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার (২৭ এপ্রিল) উপজেলার চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া গ্রামের বাসিন্দা আবুল হাসেমের বাড়িতে। জানা গেছে,…

Read More

পুনরায় চালু হলো দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট: স্বস্তিতে যাত্রী ও চালকগণ

পদ্মা ও যমুনা নদীতে সৃষ্ট প্রতিকূল আবহাওয়া কাটিয়ে দীর্ঘ দুই ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে। আজ বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টা থেকে পুনরায় নৌচলাচল শুরু হওয়ায় উভয় ঘাটে আটকে পড়া যাত্রী ও পরিবহন চালকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। মুষলধারে বৃষ্টি ও প্রচণ্ড ঝোড়ো বাতাসের কারণে নদী…

Read More

মার্কিন পাসপোর্টে দেখা মিলবে ডোনাল্ড ট্রাম্পের

ডোনাল্ড ট্রাম্পের ছবি সম্বলিত সীমিত সংখ্যক স্মারক পাসপোর্ট তৈরি করা হবে। মার্কিন পররাষ্ট্র দপ্তর মঙ্গলবার এই খবর জানিয়েছে। মার্কিন নাগরিকরা এই স্মারক পাসপোর্ট নেওয়ার সুযোগ পাবেন কি না, তা স্পষ্ট নয়। তবে পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা বলেছেন, এই সীমিত সংখ্যক স্মারক পাসপোর্টের একটি পেতে কোনো অতিরিক্ত ফি নেওয়া হবে না। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি…

Read More

ফেসবুকে ধর্মীয় উসকানির অভিযোগ: কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্মীয় উসকানিমূলক ও আপত্তিকর বক্তব্যের অভিযোগে মো. আমিনুর শাহ (৩৮) নামে এক কনটেন্ট ক্রিয়েটরকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ এপ্রিল) উপজেলার শোল্লা ইউনিয়নের মহিষদিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার আমিনুর শাহ ওই এলাকার মো. চান মিয়া বয়াতীর ছেলে এবং অনুসারীদের কাছে তিনি ‘দরদী শাহ’ হিসেবে পরিচিত। পুলিশ ও…

Read More

কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে নিহত ৩

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে একটি দ্রুতগামী ট্রাক এবং মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন তিন জন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন যাত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১১টার দিকে নাগেশ্বরী উপজেলার ব্যাপারীরহাট সংলগ্ন বাঁশেরতল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ভূরুঙ্গামারী থেকে ছেড়ে আসা পণ্যবাহী একটি ট্রাকের সঙ্গে কুড়িগ্রাম থেকে…

Read More

ভারতের পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফা ভোটের আগে বাংলাদেশ সীমান্তে কড়াকড়ি

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে কাল। এ পরিস্থিতিতে বাংলাদেশ সীমান্তজুড়ে কড়াকড়ি আরোপ করেছে ভারতীয় প্রশাসন। এর আগে প্রথম দফার ভোটে প্রায় ৯২ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছিলেন। রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে সরিয়ে সরকার গঠনের লক্ষ্য নিয়ে এগোচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপি। গত ২৬ এপ্রিল থেকে শুরু হওয়া এই কড়াকড়ি…

Read More

রূপপুরে জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনে নতুন অধ্যায়

পাবনার ঈশ্বরদীতে অবস্থিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরে আজ আনুষ্ঠানিকভাবে পারমাণবিক জ্বালানি (ফুয়েল) লোডিং কার্যক্রম শুরু হচ্ছে। এর মাধ্যমে প্রকল্পটি নির্মাণধাপ অতিক্রম করে বিদ্যুৎ উৎপাদনের অপারেশনাল পর্যায়ে প্রবেশ করতে যাচ্ছে, যা দেশের জ্বালানি খাতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ সংযোগের জন্য প্রয়োজনীয় সব সঞ্চালন অবকাঠামো ইতোমধ্যে…

Read More

চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে: ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত এবং আরও ৪ জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সোয়া ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া থানাধীন চুনতি এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ও আহতরা সবাই একটি মাইক্রোবাসের যাত্রী ছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পর্যটকবাহী একটি মাইক্রোবাস কক্সবাজার থেকে পাহাড়ী জেলা…

Read More

রোসাটম প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা Rosatom-এর মহাপরিচালক Alexey Likhachev সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দ্বিপাক্ষিক জ্বালানি সহযোগিতা এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে রোসাটমের মহাপরিচালক প্রকল্পের সর্বশেষ অবস্থা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার আশ্বাস পুনর্ব্যক্ত…

Read More