প্রধান খবর

চট্টগ্রাম বন্দরে কোটি টাকার কনটেইনার উধাও, গ্রেফতার ২

চট্টগ্রাম বন্দরের ইয়ার্ড থেকে কোটি টাকার গার্মেন্টস কাপড় ভর্তি একটি কনটেইনার উধাও হওয়ার ঘটনায় বন্দরের দুই কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২০ মে) অভিযান চালিয়ে বন্দর থানা পুলিশ তাদের আটক করে। গ্রেফতার ব্যক্তিরা হলেন মিজানুর রহমান (৩৫) ও আবু সুফিয়ান (৪০)। মিজানুর রহমান চট্টগ্রাম বন্দরে উচ্চমান বহিঃসহকারী হিসেবে এবং আবু সুফিয়ান কিপ ডাউন এসসি-১৮৮ পদে…

Read More

সায়নী ঘোষকে হত্যার হুমকির অভিযোগে উত্তাল পশ্চিমবঙ্গ রাজনীতি

ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সাংসদ ও টলিউড অভিনেত্রী সায়নী ঘোষকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উত্তরপ্রদেশের এক বিজেপি নেতার বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক বিতর্ক ও তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে উত্তরপ্রদেশের সিকন্দরাবাদের নগর পালিকা চেয়ারম্যান ও বিজেপি নেতা ডক্টর প্রদীপ দীক্ষিতকে সায়নী ঘোষের মাথা কেটে আনলে…

Read More

আহত জুলাই যোদ্ধাদের পশুর হাট বরাদ্দের দাবি

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জে কোরবানির পশুর হাট পরিচালনার অনুমতি চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ‘আমরা জুলাই যোদ্ধা’ সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা প্রশাসনিক হয়রানি, চাঁদাবাজি, হামলা ও ভাঙচুরের অভিযোগ তুলে ধরেন। সংগঠনের নেতারা জানান, জুলাই অভ্যুত্থানে আহত ও কর্মক্ষমতা হারানো যোদ্ধাদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নে একটি পশুর…

Read More

প্রাণ দিয়ে শত মানুষ বাঁচালেন আবদুল্লাহ

যুক্তরাষ্ট্রের সান ডিয়েগোর একটি মসজিদে বন্দুক হামলার ঘটনায় নিহত নিরাপত্তাকর্মী আমিন আবদুল্লাহকে ‘বীর’ হিসেবে অভিহিত করেছে পুলিশ ও স্থানীয় মুসলিম সম্প্রদায়। তার সাহসিকতার কারণেই বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিবিসির প্রতিবেদনে জানানো হয়, সান ডিয়েগোর ইসলামিক সেন্টারে ভয়াবহ এ হামলায় আমিন আবদুল্লাহসহ তিন মুসল্লি নিহত হন। হামলার পর দুই কিশোর হামলাকারী…

Read More

সচিবালয় বিলুপ্তিতে হাইকোর্টের বিস্ময়

আপিল বিভাগে মামলা চূড়ান্ত নিষ্পত্তির আগেই সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করায় বিস্ময় প্রকাশ করেছেন হাইকোর্ট। বুধবার সকালে বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চে এ বিষয়ে প্রজ্ঞাপন উপস্থাপন করা হলে আদালত রাষ্ট্রপক্ষের কাছে জানতে চান, ‘এটি কীভাবে সম্ভব?’ রিটকারী আইনজীবী শিশির মনির জানান, বিচারাধীন বিষয় নিষ্পত্তির আগেই সচিবালয়ের কার্যক্রম বন্ধ করে সরকার আদালত অবমাননা করেছে। তিনি বলেন, এ…

Read More

খুমেকে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার ভোররাতে হাসপাতালের চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হলে রোগী, স্বজন ও কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে ভবনের চতুর্থ…

Read More

বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি করছে আফগান পিতারা

ভোরের আলো ফোটার সাথে সাথেই আফগানিস্তানের ঘোর প্রদেশের রাজধানী চঘচরনের একটি ধূলিময় চত্বরে এসে সারিবদ্ধভাবে দাঁড়ান শত শত মানুষ। তীব্র শীত আর ধুলোবালির মধ্যে তাদের এই অপেক্ষার একমাত্র কারণ—যদি কেউ এসে দিনমজুর হিসেবে কোনো কাজের সন্ধান দেয়। এই চত্বরের দাঁড়িয়ে থাকা পুরুষদের দৈনিক ভাগ্যই নির্ধারণ করে, আজ রাতে তাদের সন্তানদের কপালে এক টুকরো শুকনো রুটি…

Read More

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলা, নিহত ১৬

দক্ষিণ লেবাননের বিভিন্ন শহরে ইসরায়েলি বিমান বাহিনীর একের পর এক নৃশংস হামলায় নারী ও শিশুসহ অন্তত ১৬ জন নিহত হয়েছেন। ভয়াবহ এই হামলায় আহত হয়েছেন আরও ১৫ জনেরও বেশি লেবানিজ নাগরিক। লেবাননের চিকিৎসা ও স্থানীয় গণমাধ্যম সূত্রগুলো এই রক্তক্ষয়ী হতাহতের তথ্য নিশ্চিত করেছে। অন্যদিকে, ইসরায়েলি আগ্রাসনের জবাবে হিজবুল্লাহও উত্তর ইসরায়েলের একাধিক সামরিক ঘাঁটি এবং আয়রন…

Read More

দেশের ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার আভাস

দেশের তিন অঞ্চলের ওপর দিয়ে আজ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মৃদু তাপপ্রবাহের পাশাপাশি মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য ১ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। বুধবার (২০ মে) সকালে আবহাওয়া অধিদপ্তরের…

Read More

কী রাগ করলা’ ট্রেন্ডে মাতলেন শাকিব খান

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ‘কী রাগ করলা’ ডায়ালগ এখন নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দু। মিম, ক্যাপশন ও কমেন্টে ব্যাপকভাবে ব্যবহৃত এই সংলাপ এবার জায়গা করে নিয়েছে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের সামাজিক মাধ্যমেও। সম্প্রতি শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ফেসবুক পেজ থেকে ভাইরাল ডায়ালগটি নিয়ে একটি মিম পোস্ট করা হয়। সেখানে একটি ছবির সঙ্গে লেখা…

Read More