প্রধান খবর

প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য মেট্রোরেলে বিশেষ ছাড়

প্রবীণ নাগরিক ও প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য মেট্রোরেলে একক যাত্রা টিকিটে (এসজেটি) ২৫ শতাংশ বিশেষ ছাড় চালু করছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আগামী সোমবার, ২৫ মে থেকে এই সুবিধা কার্যকর হবে। রোববার ডিএমটিসিএলের এমআরটি লাইন-৬ এর উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে…

Read More

ট্রেনের অগ্রিম টিকিট: আজ মিলবে ২৬ মে’র যাত্রার টিকিট

আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা ধরে বাংলাদেশ রেলওয়ে অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে। ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ ব্যবস্থায় পাঁচ দিনের ট্রেনের টিকিট আগেই বিক্রি করা হচ্ছে। এর অংশ হিসেবে আজ বিক্রি হচ্ছে ২৬ মে’র আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট, যা শতভাগ অনলাইনে পাওয়া যাবে। শনিবার সকাল ৮টায় পশ্চিমাঞ্চলগামী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু…

Read More

ঈদযাত্রার অগ্রিম ট্রেনের টিকিট: অনলাইনে আজ মিলছে ২৫ মে’র টিকিট

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে ১৩ মে থেকে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরু করেছে। সেই ধারাবাহিকতায় আজ তৃতীয় দিনে বিক্রি হচ্ছে ২৫ মের যাত্রার টিকিট। শুক্রবার (১৫ মে) সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলগামী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে, আর দুপুর ২টা থেকে পাওয়া যাবে পূর্বাঞ্চলগামী ট্রেনের টিকিট। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদযাত্রার সুবিধার্থে টানা পাঁচ দিন…

Read More

মৌচাক-নতুনবাজার: হকার দখল ও পরিবহনের অনিয়মে নাজেহাল নগরবাসী

মৌচাক থেকে নতুনবাজার পর্যন্ত রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ সড়কটি এখন নগরবাসীর কাছে এক বিভীষিকাময় দুর্ভোগের নাম। ঢাকায় প্রবেশের পর ট্রাক ও ভারী যানবাহনের একমাত্র চলাচলের পথ হওয়ায় সড়কটির বেহাল দশা যাত্রীদের কষ্টকে চরমে তুলেছে। কয়েক কিলোমিটার পথ পাড়ি দিতেই লেগে যায় দুই থেকে তিন ঘণ্টা। যাত্রীদের অভিযোগ, দীর্ঘ যানজটে কর্মঘণ্টা নষ্ট হওয়ার পাশাপাশি বাড়ছে মানসিক চাপ…

Read More

পবিত্র ঈদুল আজহা: বাড়ি ফেরার পথে আশঙ্কার নাম মহাসড়ক

পবিত্র ঈদুল আজহা উদ্যাপনে শিকড়ের টানে কর্মস্থল রাজধানী ঢাকা ছাড়বেন বিপুলসংখ্যক মানুষ। প্রতি বছরের মতো এবারও বাড়িমুখী যাত্রার সবচেয়ে বড় চাপ পড়বে দেশের মহাসড়কগুলোতে। তবে নাড়ির টানে বাড়ি ফেরা এই বিশাল জনগোষ্ঠীর জন্য বড় আতঙ্ক হয়ে উঠছে ঢাকা-সিলেট মহাসড়ক এবং ঢাকা-বগুড়া মহাসড়ক। সড়কে চলমান উন্নয়ন কাজ, জরাজীর্ণ সরু সেতু, ফিটনেসবিহীন পশুবাহী ট্রাকের চাপ এবং যত্রতত্র…

Read More

আজ রাজধানীর যেসব এলাকায় বন্ধ মার্কেট

নিত্যপ্রয়োজনীয় কেনাকাটার আগে রাজধানীর কোন কোন এলাকায় মার্কেট ও দোকানপাট বন্ধ রয়েছে, তা জানা না থাকলে ভোগান্তিতে পড়তে হয় অনেককেই। তাই সোমবার (২৭ এপ্রিল) ঢাকার বিভিন্ন এলাকায় নির্ধারিত সাপ্তাহিক বন্ধের কারণে বেশ কিছু মার্কেট ও বাণিজ্যিক কেন্দ্র বন্ধ থাকবে। আজ যেসব এলাকায় মার্কেট বন্ধ থাকবে সেগুলোর মধ্যে রয়েছে আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী,…

Read More

মুরগির দাম কমলেও মাছের বাজারে ঊর্ধ্বগতি

দীর্ঘদিন ধরে পোল্ট্রি, সোনালি ও দেশি মুরগির দাম ঊর্ধ্বমুখী থাকার পর অবশেষে কমতে শুরু করেছে। কেজিপ্রতি ৫০ টাকা পর্যন্ত কমেছে এসব মুরগির দাম। তবে গরু ও খাসির মাংস আগের দামের সঙ্গেই বিক্রি হচ্ছে। অন্যদিকে মাছের বাজারে দেখা গেছে উল্টো প্রবণতা প্রকারভেদে ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে দাম। রাজধানীর কারওয়ান বাজার, রামপুরা ও ডিএনসিসি কৃষি…

Read More

ঢাকায় গরম অব্যাহত, বৃষ্টির সম্ভাবনা নেই

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রার ঊর্ধ্বগতি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (২২ এপ্রিল) সকালে প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, দিনের মধ্যে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকবে। একই সঙ্গে দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে…

Read More

তেলের জন্য রাতভর লাইনে রাজধানীর চালকরা

রাজধানীতে জ্বালানি সংকট এমন পর্যায়ে পৌঁছেছে যে তেলের জন্য রাতভর গাড়ি নিয়ে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে চালকদের। এয়ারপোর্ট রোডের ডিএল ফিলিং স্টেশনের সামনে শত-শত চালক রাত কাটিয়েছেন জ্বালানির অপেক্ষায়। সোমবার সরেজমিনে দেখা গেছে, স্টেশন থেকে শুরু হওয়া লাইন জসিমউদ্দীন রোড পেরিয়ে আশপাশের সেক্টরের ভেতর পর্যন্ত ঢুকে গেছে। দীর্ঘ লাইনে প্রাইভেটকার, প্রাডো, জিপ সব ধরনের গাড়িই…

Read More

পরিবহন ভাড়া সমন্বয়ের দাবি: কিলোমিটারপ্রতি ভাড়া ৪ টাকা ৫ পয়সা

প্রায় দেড় মাস ধরে চলমান জ্বালানি সংকটের মধ্যেই শনিবার রাতে ডিজেলের দাম লিটারপ্রতি ১০০ টাকা থেকে বাড়িয়ে ১১৫ টাকা করেছে সরকার। নতুন এই মূল্যবৃদ্ধিতে পরিবহন খরচ উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে মনে করছেন বাস–ট্রাক মালিকরা। তাই তারা রোববারের মধ্যেই ভাড়া সমন্বয়ের জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন। ২০২২ সালের ৫ আগস্ট ডিজেলের দাম ৮০ টাকা থেকে এক লাফে…

Read More